editor
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২১
নিজস্ব প্রতিবেদক
তপশিল ঘোষণার পর থেকেই উত্তাপ ছড়াচ্ছিলো সিলেট-৩ আসনের উপনির্বাচন। প্রার্থীদের কথার লড়াই প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে গড়ায় মাঠে।
আসনজুড়ে প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে দেখা দেয় বিপুল উৎসাহ-উদ্দীপনা। চলে মিছিল-মিটিং-শোডাউন। সাধারণ ভোটারদের মধ্যেও শুরু হয় নির্বাচনকেন্দ্রীক আলোচনা-সমালোচনা। কিন্তু কিন্তু চলতি মাসের শুরুতে করোনার ঢেউ থামিয়ে দেয় সবকিছু।
করোনার সংক্রমণ ঠেকাতে সরকার নির্দেশিত কঠোর লকডাউন বাস্তবায়নে সিলেট-৩ আসনে ১ জুলাই থেকে নিষিদ্ধ করা হয় গণজমায়েত করে আনুষ্ঠানিক প্রচারণা। এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ৭ জুলাই পর্যন্ত। এতে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে গত এক সপ্তাহ ধরে মাঠে মারা যায় নির্বাচনী আমেজ।
এদিকে, ৮ জুলাই থেকে প্রার্থীদের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা চালানো যাবে কি-না সে বিষয়ে এখনও নতুন কোনো নির্দেশনা দেয়নি নির্বাচন কমিশন। ৭ জুলাই (বুধবার) এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী মৃত্যুতে গত ১৫ মার্চ সিলেট-৩ আসন শূন্য ঘোষণা করা হয়। সিলেটের গুরুত্বপূর্ণ এ আসনে উপনির্বাচনে অংশ নিতে গত ১৫ জুন মনোনয়ন জমা দেন মোট ৬ জন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মুহাম্মদ মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী ফাহমিদা হোসেন লুমা ও শেখ জাহেদুর রহমান মাসুম।
এর মধ্যে ফাহমিদা ও মাসুম ছাড়া সবার মনোনয়নপত্র ১৭ জুন বৈধ ঘোষণা করে নির্বাচন অফিস। দাখিলকৃত মনোনয়নে ভোটারদের তথ্য যথাযথ না পাওয়ায় ফাহমিদা ও মাসুমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। পরে তারা আপিল করলেও আগের রায় বহাল রাখে নির্বাচন কমিশন। ফলে তারা দুজন ঝরে পড়েন নির্বাচন থেকে।
বহাল থাকা ৪ প্রার্থীর প্রার্থীর মধ্যে ২৫ জুন প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব নৌকা, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেতা শফি আহমদ চৌধুরী মোটরগাড়ি (কার) এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীক পান। এর মধ্যে শফি আহমদ চৌধুরী ছাড়া বাকি ৩ জন পান দলীয় প্রতীক।
প্রতীক বরাদ্দের ৫ দিন পর (১ জুলাই) করোনার প্রাদুর্ভাবের কারণে আনুষ্ঠানিক প্রচারণা বন্ধ হলেও প্রার্থীদের পক্ষে সরব রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ভার্চুয়াল এ জগতে প্রার্থীদের পক্ষে কর্মী-সমর্থকরা চাইছেন ভোট ও দোয়া।
এদিকে, প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়ার পরই করোনায় আক্রান্ত হন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন, সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও সিলেট-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের এবং অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ।
এদের মধ্যে মো. ইসরাইল হোসেনের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। আর ফয়সল কাদের ও শুকুর মাহমুদ বাসায় আইসোলেশনে আছেন।
সিলেটের নির্বাচন কর্মকর্তারা করোনায় আক্রান্ত হওয়ার পর রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পদে রদবদল করেছে ইসি। জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামকে রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসাবে দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হক, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখি আহমেদ এবং বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তারকে নিয়োগ দেওয়া হয়।
উল্লেখ্য, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ নিয়ে গঠিত সিলেট-৩ আসন। যার সংসদীয় আসন নং ২৩১। চলতি বছরের ১১ মার্চ করোনায় সংক্রমিত অবস্থায় সিলেটের গুরুত্বপূর্ণ এ আসনটির সাংসদ আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান।
সংবিধানের অনুচ্ছেদ ১২৩ এর দফা (৪) অনুযায়ী, উক্ত শূন্য আসনে ৮ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও করোনার কারণে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্ভব হয়নি। এ অবস্থায় শূন্য আসনটিতে ৮ জুন পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করে ইসি। আগামী ২৮ জুলাই এই আসনের উপনির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ও ভোটকেন্দ্র ১৪৯টি।
7 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
8 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
5 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
8 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
3 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
7 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
4 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল
8 সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নগরীর ১৬নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে লিফলেট