editor
প্রকাশিত: 8:02 PM, July 31, 2021
ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরে জোরপূর্বক এক কৃষকের রুপায়িত ঘাস কাটে নেয়ার ঘটনা ভিন্ন খ্যাতে প্রবাহিত করতে রাতের আধাঁরে ওই কৃষকের বসত ঘরে পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে। হামলায় কৃষকের স্ত্রী গুরুত্ব আহত হয়েছেন। গত ২৯ জুলাই রাতে হামলাকারীদের বিরুদ্ধে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হামলার শিকার উপজেলার দয়ামীর ইউনিয়নের কাইয়াখাইর গ্রামের আব্দুর রউফের স্ত্রী নাছিমা বেগম। অভিযোগের ভিত্তিত্বে
থানা পুলিশ গতকাল শনিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে,উপজেলার কাইয়াখাইর গ্রামের আব্দুর রউফ পার্শ্ববর্তী এক খন্ড জমি বর্গা নিয়ে গবাদি পশুর জন্য ঘাস চাষ করেন।গত ১৮ জুলাই আব্দুর রউফের চাষকৃত ঘাস একই গ্রামের আতাউর রহমান আতার পুত্র শহিদ আলী জোড় পূবর্ক কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে আব্দুর রউপ ও শহিদ আলীর মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় স্থানীয়রা বিষয়টি আপোষ নিস্পত্তির আশ্বাস দেয়ার পর তাৎক্ষনিক উভয় পক্ষ বিষয়টি মেনে নিলেও পরবর্তীতে শহিদ আলী গংরা সালিশ ব্যাক্তিদের না জানিয়ে থানায় সাজানো অভিযোগসহ আব্দুর রুপকে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি প্রদান করে।
এরই জের ধরে ২৪ জুলই দিবাগত রাতে শাহিদ আলীসহ তার সহযোগিরা পরিকল্পিত ভাবে কৃষক আব্দুর রউফের বসতঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় আব্দুর রউফ বাড়িতে না থাকায় তার স্ত্রী নাছিমা বেগম হামলাকারীদের কাছে এসবের কারন জানতে চাইলে নাছিমা বেগমকে পিঠিয়ে মারাত্বক আহত করে বসতঘর ভাংচুর করে হামলাকারীরা।পার্শ্ববর্তী লোকজন ঘটনাস্থলে উপস্থিত হামলাকারীদের কবল থেকে আহত অবস্থায় নাছিমাকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে চিকিৎসার জন্য ভর্তি করেন। হাসপাতালে পাঁচদিন চিকিৎসা নেয়ার পর বৃহস্পতিবার রাতে খ্ইায়াখাইড় গ্রামের ইউসুফ আলী,আছদ্দর আলী,শাহিদ আলী,জাবেদ আহমদ, রব্বানী আহমদ,শানুর আহমদ,শহিদ আলী,আব্দুল আহাদকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগে উল্লেথ করা হয়েছে,অভিযুক্ত শাহিদ আলীর পুত্র জাবেদের বিরুদ্ধে বিভিন্ন সময় সরকার বিরোধি কাজে লিপ্ত থাকায় তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ইতিপূর্বে থানা পুলিশ অভিযান চালিয়ে জাবেদের হেফাজতে থাকা বেশকিছু জিহাদি বইসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। অনান্য অভিযুক্তরা সংঘবদ্ধভাবে জামাাত-শিবিরের রাজনীতির সাথে জড়িত থেকে নানা কায়দায় গ্রামের সহজ সরল মানুষের সাথে প্রতারণাসহ হয়রানী করে আসছে।
এ বিষয়ে জানতে ওসমানীনগর থানায় কর্মরত উভয় পক্ষের অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কমলা কান্তের ব্যবহৃত মোবাইল ফোনে শনিবার বিকালে সাংবাদিকরা একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক জানিয়েছেন,দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগগুলির সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩১/জুলাই/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ