editor
প্রকাশিত: 1:31 PM, August 1, 2021
গোয়াইনঘাট প্রতিনিধি::
সিলেটের গোয়াইনঘাট থানার সালুটিকর এলাকা থেকে ভারতীয় ফেনসিডিলসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকাল ৭টায় আম্বরখানা- ভোলাগঞ্জ সড়কের বহরঘাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৫টা থেকে আম্বরখানা- ভোলাগঞ্জ মহাসড়কের বহর ঘাটায় চেকপোস্ট বসায় সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ টিম। উক্ত চেকপোস্টে সকাল ৫টা থেকে অবস্থান করেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম খান, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহিরুল ইসলাম ভূইয়া, এসআই খালেদ মিয়া, এএসআই মহিউদ্দীন, এএসআই মেহেরুল ইসলাম, কনস্টবল সবুজ পাটোয়ারী।
সকাল ৭ টায় সিলেটগামী একটি সিএনজি অটোরিকশাযোগে ২৫ বোতল ফেনসিডিলসহ গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের আফতাব আলীর ছেলে সেলিম মিয়াকে (২৮) পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করে। এই ফেনসিডিল সিলেট শহরে বিক্রয়ের উদ্দেশ্যে সেলিম নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় গোয়াইনঘাটে মাদকবিরোধী অভিযান পরিচালনা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া ধৃত সেলিম মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০১/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ