editor

প্রকাশিত: 9:35 PM, December 19, 2021

উন্নয়নের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি : এমপি হাবিব

উন্নয়নের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি : এমপি হাবিব

উন্নয়নের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি : এমপি হাবিব

সিলেট -৩ আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার মাদরাসা শিক্ষাকে আধুনিকায়নের মাধ্যমে যুগপযোগী করে দিয়েছেন। মাদরাসার শিক্ষার্থীদের যোগ্যতানুসারে সরকারী চাকুরী পাওয়ার পাশাপাশি শিক্ষার উন্নয়নে আন্তুরিকভাবে কাজ করছেন। সিলেট-৩ আসনের জনপ্রতিনিধি হিসেবে আমার নির্বাচনী এলাকার প্রতিটি স্থানে উন্নয়নের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আওয়ামীলীগ সরকার যত দিন ক্ষমতায় থাকবে, জনগন সরকারী সুযোগ সুবিধা ভোগ করতে সক্ষম হবেন। তিনি শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা প্রদানে শিক্ষক ও অভিভাবকদেরকে আরও যতœবান হওয়ার আহবান জানান।
তিনি বিগত ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ওয়েছ আহমদকে নির্বাচিত করায় ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানান।
হাবিবুর রহমান হাবিব এমপি ১৯ ডিসেম্বর রবিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের নিজ জালালপুর শাহ জালাল লতিফিয়া একাডেমী কর্তৃক আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি আফতাব আলীর সভাপতিত্বে ও মাদরাসা সুপার আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিক মল্লিক, নবনির্বাচিত চেয়ারম্যান ওয়েছ আহমদ, আওয়ামীলীগ নেতা তপন চন্দ্র পাল, শাহীন আহমদ, আহসান হাবিব পাবেল, বিশিষ্ট মুরব্বী জামাল আহমদ, জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক জাহেদ আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহীন আলী, মদন মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অরুণ দেবনাথ সাগর, মহানগর ছাত্রলীগ নেতা নাঈম আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাদরাসার শিক্ষক জাহিদ হাসান, কমিটির সদস্য শাহ মোঃ হাফিজুর রহমান, শ্রমিকলীগনেতা মুজিবুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ শরীফ আহমদ রাজা, ইউপি সদস্য ফজির আলী, বাবুল আহমদ, শফিক মিয়া, রাসেল আহমদ, নুরুল ইসলাম, জিন্দার আলী, আলী হোসেন, সুমন আহমদ, ক্বারী ওয়ারিছ আলী প্রমুখ।-

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির