editor
প্রকাশিত: 5:30 PM, June 23, 2022

আশ্রয় কেন্দ্রে থাকা জনগণের ঘরবাড়ির খেয়াল রাখা হচ্ছে: আইজিপি
সুনামগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, হঠাৎ বন্যায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যায় যারা ঘরবাড়ি ফেলে আশ্রয় কেন্দ্রে এসেছেন, পুলিশ তাদের ঘরবাড়ির দিকে নজর রাখছে।
বন্যা মোকাবিলায় জনপ্রতিনিধি, গ্রামবাসী, প্রশাসন ও পুলিশ একসঙ্গে কাজ করছে।
বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ত্রাণ বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।
বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। পাহাড়ের ঢল আর বৃষ্টিপাত না হলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে, যোগ করেন তিনি।
আইজিপি আরও বলেন, বন্যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে পুলিশ ত্রাণ বিতরণ করছে। বন্যা পরবর্তী সময়েও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার কাজ করবে।
এর আগে তিনি হেলিকপ্টারে করে তাহিরপুর বাঁধঘাট স্কুল মাঠে পৌঁছান। সেখানে বানভাসিদের মধ্যে পুলিশের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পরে বন্যা কবলিত কয়েকটি গ্রাম পরিদর্শন করে বিশ্বম্ভপুর থানায় আশ্রয় নেওয়া বন্যার্তদের মধ্যে খিচুরি বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহাম্মেদ, পুলিশ সুপার মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির