editor
প্রকাশিত: 7:16 PM, January 3, 2024
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দেশে নির্বাচনের নামে আসন ভাগ বাটোয়ারা করা হয়েছে। আর ভোট গ্রহনের নামে জনগনের শত শত কোটি টাকা বিনষ্ট করা হচ্ছে। এই নাটকের কোন প্রয়োজন ছিল না, ২০১৪ সালের মতো বিনাভোটে ঘোষনা দিয়ে দিলেই হতো। এই ভাগ বাটোয়ারার নির্বাচন গণতন্ত্রের জন্য কলঙ্কজনক। এই কলঙ্কের নির্বাচনের সাথে দেশবাসী কোন সম্পর্ক নেই। তাই আগামী ৭ জানুয়ারী এই কলঙ্কের নির্বাচন সবাইকে বর্জন করে, বিএনপি ডাকে অসহযোগ আন্দোলনে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
বুধবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাঘার বিভিন্ন বাজারে চলমান অসহযোগ আন্দোলনে জনসেচতনতা সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা সালেহ আহমদ গেদা, মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খাঁন, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ আহমেদ চৌধুরী, জেলা বিএনপি নেতা রাহুল হোসেন সাহেল, বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, সাধারন সম্পাদক আহাদুর রহমান কামরুল, শফি আহমদ খান, লায়েক আহমদ, সেনাম উদ্দিন, জামাল আহমদ, জাহাংগীর আহমদ তালুকদার, জাকির হোসেন, বদরুল হক, জাহাঙ্গীর আলম সোহেল, জাহেদ আহমদ, মুরশেদ আলম, খায়ের আহমদ, শাহরিয়া মতিন অভি, আব্দুল কাইয়ুম, রফি আহমদ, আবুল হাসনাত আলম, মুহিবুর রহমান রুমাদ প্রমুখ।
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও লালাবাজার আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,