admin
প্রকাশিত: 11:53 AM, January 10, 2024
জগন্নাথপুর প্রতিনিধি
গতকাল (৯ই জানু:২৪) দিবাগত রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল লন্ডন সিটি ইউকের সহ-সভাপতি মো. আব্দুল গাফফার শাহীন ও ভয়েস ফর গ্লোবাল হিউম্যান রাইটস’র সহকারী মহিলা সম্পাদিকা মোছা. মারজানা আক্তার দ্বীপার মালিকানাধীন ফিসারী ফার্মে ও তাদের বাড়ীতে রাতের আধারে আওয়ামী লীগ সমর্থক একদল সন্ত্রাসীরা হামলা ও ভাংচুর করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী বলেন সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জগন্নাথপুর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্যের সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা নির্বাচনে তাদের প্রার্থী বিজয়ী হওয়ায় একটি বিজয় মিছিল নিয়ে রানীগঞ্জ রোড দিয়ে আনন্দ উল্লাস করেতে করতে এগিয়ে আসছিলেন।
আওয়ামীলীগ সমর্থকরা মিছিল নিয়ে যুবদল নেতা মো. আব্দুল গাফফার শাহীনের বাড়ীর পাশ দিয়ে যাবার সময় তার বাড়ীতে ও পার্শ্ববর্তী তাদের পারিবারিক ফিসারী ফার্মে অতর্কিত ভাবে এ হামলা ও ভাংচুর চালায় এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধুূ‚ বিএনপির আস্তানা‚ ভেঙ্গে দাও গুড়িয়ে দাও। এভাবে নানান স্লোগান দিতে দিতে হামলাকারীরা চলে যায়।
বিরোধীদল বিহীন একতরফা এ নির্বাচনের বিরোধিতা করে বিএনপি ও তাদের জোট সঙ্গীরা বয়কট করে আসছিলেন। মো. আব্দুল গাফফার শাহীন ও তার পরিবার বিএনপি সমর্থক হওয়ায় তারাও এ নির্বাচনের বিরুধীতা করে দলীয় লিফলেট বিলিয়ে ও ফেসবুকে নানাভাবে প্রচারণা চালিয়ে আসছিলেন। ধারণা করা হয় নির্বাচনে বিরোধীতার জের ধরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ হামলা করা হয়েছে। এব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমানকে তার বক্তব্য কি? প্রশ্ন করা হলে তিনি হামলার কথা স্বীকার করলেও কোন মন্তব্য করতে রাজী হননি।
উল্লেখ্য যে একাধিক মামলা থাকায় বিএনপি নেতা মো. আব্দুল গাফফার শাহীন দীর্ঘদিন যাবত যুক্তরাজ্যে প্রবাস জীবন কাটাচ্ছেন। যুক্তরাজ্যে তার রাজনৈতিক মিটিং মিছিল ও বিভিন্ন মানবাধিকার সেমিনারে দেয়া বক্তব্য ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন লেখালেখির কারনে ইতিপূর্বেও আওয়ামী লীগ নেতারা বাড়ীতে গিয়ে তার স্ত্রী ও সন্তানদের নানা হুমকী ধমকি দিয়ে সতর্ক করেছিলেন। নির্বাচনের পূর্বে প্রতিকুল এমন পরিস্থিতিতে মো. আব্দুল গাফফার শাহীনের স্ত্রী মোছা. মারজানা আক্তার দ্বীপা চরম নিরাপত্তাহীনতায় ভোগে প্রাণভয়ে তার দুই ছেলেকে নিয়ে যুক্তরাজ্যে চলে যান। বর্তমান পরিস্থিতিতে তারাও জীবনের নিরাপত্তাহীনতায় দেশে আসতে ভয় পাচ্ছেন।
উল্ল্যেখ যে প্রতিনিয়ত দেশে ও প্রবাসে পালিয়ে বেড়ানো বিএনপি নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে একের পর এক ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর এসব হামলা আরো ব্যপক হারে বেড়েছে। এমন পরিস্থিতিতে আক্রান্ত বিরোধীদলীয় নেতাকর্মীদের পরিবারগুলো চরম আতঙ্ক ও উদ্বেগের মধ্যে দিনাতিপাত করছে।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট