editor

প্রকাশিত: 6:22 PM, September 14, 2024

দুর্নীতির মামলায় জামিনে মুক্তি পেলেন কেজরিওয়াল

দুর্নীতির মামলায় জামিনে মুক্তি পেলেন কেজরিওয়াল

দুর্নীতির মামলায় ভারতের বিরোধীদলীয় নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

গ্রেপ্তার হওয়ার প্রায় ছয় মাস পর তিনি জামিনে মুক্তি পেলেন।

এ বছরের নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে জোটের প্রধান নেতা ছিলেন কেজরিওয়াল। দুর্নীতির তদন্তের জন্য মার্চ মাসে প্রথম গ্রেপ্তার করা হয়। তার গ্রেপ্তারের বিষয়টিকে দলীয় নেতাকর্মীরা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ হিসেবে দাবি করেন।

শুক্রবার জারি করা একটি রায়ে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ বলেছেন কেজরিওয়ালের গ্রেপ্তার আইনসঙ্গত ছিল, তার বিরুদ্ধে অভিযোগের আইনি লড়াইয়ের জন্য কারাগারের হেফাজত থেকে মুক্তি দেওয়া উচিত।

জামিন মঞ্জুর করার রায়ে বিচারপতি সূর্য কান্ত বলেছেন, দীর্ঘ কারাবাস স্বাধীনতার অন্যায্য বঞ্চনার সমান।

কেজরিওয়ালের মুক্তি তার আম আদমি পার্টির (এএপি) মনোবল বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে কারণ এটি তাকে উত্তরের রাজ্য হরিয়ানায় আগামী মাসে আঞ্চলিক নির্বাচনে প্রচারের অনুমতি দেবে, যেখানে এএপি প্রবেশের চেষ্টা করছে।

তার বিরুদ্ধে অভিযোগ ২০২১ সালে মদের বিক্রি উদারীকরণ এবং এ খাতে একটি লাভজনক সরকারি অংশীদারত্ব ছেড়ে দেওয়ার নীতি বাস্তবায়নের জন্য তার প্রশাসনের সিদ্ধান্ত থেকে এসেছে।

এনফোর্সমেন্ট অধিদপ্তর, ফেডারেল আর্থিক অপরাধ তদন্তকারী সংস্থা, কেজরিওয়ালের দল এবং মন্ত্রীদের মদ ব্যবসায়ীদের কাছ থেকে ১ বিলিয়ন রুপি (১২ মিলিয়ন মার্কিন ডলার) ঘুষ নেওয়ার জন্য অভিযুক্ত করেছে।

সাধারণ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে মার্চে কেজরিওয়ালকে প্রথম হেফাজতে নেওয়া হয়।

মে মাসে, একই আদালত তাকে নির্বাচনী প্রচারের অনুমতি দেওয়ার জন্য জামিনে অস্থায়ী মুক্তি দেয় কিন্তু ভোট শেষ হওয়ার পরে তিনি হেফাজতে ফিরে আসেন।

৫৫ বছর বয়সী কেজরিওয়াল ও তার দল অভিযোগ অস্বীকার করে বলেন, এ মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।