editor

প্রকাশিত: 1:05 PM, April 25, 2021

খুলেছে শপিং মল-দোকানপাট, সড়কে বাড়ছে ভিড়

খুলেছে শপিং মল-দোকানপাট, সড়কে বাড়ছে ভিড়

নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১১ দিন পর খুলেছে রাজধানীসহ সারা দেশের শপিংমল, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। আজ সকাল ১০টায় রাজধানীর বড় বড় শপিং মল, বিপনিবিতান ও মার্কেটগুলো খোলেন ব্যবসায়ীরা। বিকাল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করতে পারবেন। সরজমিনে দেখা গেছে, প্রতিটি মার্কেটের প্রবেশপথে নিরাপত্তা রক্ষীরা সবাইকে স্বাস্থ্যবিধি মানতে কড়াকড়ি আরোপ করছেন। মাস্ক পরা নিশ্চিতের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পর ঢোকার অনুমতি দিচ্ছেন। এসময় ব্যবসায়ী, কর্মচারী ও ক্রেতারা মাস্ক পরে মার্কেটে প্রবেশ করছেন।
এদিকে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ায় আজ সকাল থেকে রাজধানীর প্রতিটি সড়কে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। গণপরিবহন বন্ধ থাকলেও ব্যক্তিগত যান ও রিকশা-অটো রিকশার চলাচল বেড়েছে।
এতে বেশ কয়েকটি সড়কে যানজট লেগে যায়।
এর আগে করোনার সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে গত ১৪ই এপ্রিল থেকে সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। সব ধরনের সরকারি-বেসরকারি অফিসের পাশাপাশি গণপরিবহন, শপিংমল, দোকানপাট বন্ধের নির্দেশ দেয়া হয়। কিন্তু মানুষের জীবন-জীবিকার কথা বিবেচনা করে শপিং মল ও দোকানপাট খুলে দেয়ার বিশেষ ঘোষণা আসে সরকারের তরফে। ২৩শে এপ্রিল এ সংক্রান্ত আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এদিকে ২৮শে এপ্রিল পর্যন্ত লকডাউন শেষ হলে ২৯শে এপ্রিল থেকে গণপরিবহন চলতে পারে- এমন আভাস দিয়েছেন সরকারের নীতিনির্ধারকরা। তারা বলছেন, আগামী বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল এক অনলাইন ব্রেফিংয়ে জানিয়েছেন, দেশে চলমান লকডাউনের পরে জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর চিন্তাভাবনা করছে সরকার। গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে আগে যে ভাড়া নির্ধারণ ছিল, সেই ভাড়ার অতিরিক্ত নিলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে।
এর আগে গত শুক্রবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, চলমান ‘লকডাউন’ ২৮শে এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকছে। দেশের মানুষের জীবন ও জীবিকার কথা বিবেচনায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে সবকিছু খোলার কথা চিন্তা করছে সরকার। গণপরিবহন চালুর বিষয়টি সিদ্ধান্তের পর্যায়ে আছে। আগামী ২৮শে এপ্রিল এ বিষয়ে সিদ্ধান্ত হবে। আমাদের জীবনযাত্রা স্বাভাবিক করতে হবে। শতভাগ স্বাস্থ্যবিধি মেনেই সেটা করা হবে। যেভাবে আস্তে আস্তে বন্ধ হয়েছে, সেভাবে আস্তে আস্তে সব খুলবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ