admin
প্রকাশিত: 11:46 PM, June 1, 2025
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ঢাকা দক্ষিণ বখতিয়ারঘাট এলাকায় টানা বৃষ্টিপাতের ফলে টিলা ধসে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়। রবিবার ঘটনাস্থলে ছুটে যান সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এসময় তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের ফলে বারবার এ ধরনের ঘটনা ঘটছে। আমি সরকারের প্রতি আহ্বান জানাই, পাহাড় ও টিলা সংলগ্ন ঝুঁকিপূর্ণ বসতিগুলোর বাসিন্দাদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার। পাশাপাশি জনসাধারণকেও সচেতন করতে হবে। জনসাধারণকে এধরেনর প্রাকৃতিক আবাস পেলে নিরাপদ স্থানে চলে যেতে হবে।
একই পরিবারের চারজনের এ মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে আমাকে শোকাহত করেছে। একটি পরিবারের এভাবে নিঃশেষ হয়ে যাওয়া হৃদয়বিদারক। নিহতদের পরিবার-পরিজন ও এলাকাবাসীর শোক সহ্য করার শক্তি আল্লাহ যেন দান করেন। আমি মরহুমদের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন সেই দোয়া করি।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, জেলা বিএনপি নেতা ওজি মোঃ কায়ছার, উপজেলা বিএনপির সহ-সভাপতি কিবরিয়া আহমদ, ছাত্রদল নেতা সুলতান আহমদ প্রমূখ।-বিজ্ঞপ্তি
1 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
5 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
2 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
1 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
4 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
8 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
1 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
2 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে