editor

প্রকাশিত: 11:18 PM, May 7, 2021

সিলেটে ঈদ উপহার নিয়ে প্রতিবন্ধীদের পাশে মহানগর যুবলীগ

সিলেটে ঈদ উপহার নিয়ে প্রতিবন্ধীদের পাশে মহানগর যুবলীগ

রাষ্ট্র নায়ক জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের আহবানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটে শতাধিক প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সিলেট মহানগর যুবলীগ। শুক্রবার বিকেল ৩টায় কুমারপাড়াস্থ শাহ আলম আর্ট এ্যান্ড অটিস্টিক স্কুলের প্রতিবন্ধীদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করেন তারা।
ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, বিগত বছরের ন্যায় এবারো প্রতিবন্ধীদের পাশে ঈদ উপহার নিয়ে দাঁড়িয়েছে সিলেট মহানগর যুবলীগ, যা অত্যন্ত প্রশংসার দাবিদার। এমন মানবিক কাজের জন্য সিলেট মহানগর আওয়ামীলীগের পক্ষ থেকে সিলেট মহানগর যুবলীগের সকল নেতৃবৃন্দকে তিনি ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, বৈশি^ক মহামারি করোনাকালীন মহাসংকটেও সিলেট মহানগর যুবলীগ নিয়মিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যে মানবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে তা সর্বমহলে প্রশংসনীয়।
এসময় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, প্রতিবন্ধীরা দেশের বুঝা নয়, এদেরকে সঠিক পরিচর্যার মাধ্যমে দেশের সম্পদ হিসেবে গড়ে তোলা যায়। করোনার মহা সংকটেও অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে থেকে সিলেট মহানগর যুবলীগ কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে।
সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, সিলেট মহানগর যুবলীগ পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন ইফতার ও সেহরী অসহায় মানুষের মাঝে বিতরণ করছে। সিলেটে এই প্রথম কোন রাজনৈতিক সংগঠন নিয়মিত অসহায় মানুষের পাশে থেকে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুর রব সায়েম, জুবের আহমদ, আবিদুর রহমান শিপলু, আফজল হোসেন, রূপম আহমদ, সুলতান মাহমুদ সাজু, কামরান আহমদ শিপলু, আজাদ উদ্দিন, নাজমুল ইসলাম চৌধুরী, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকির, রেজাউল করিম হাসান, আমিনুল ইসলাম আমিন, আকিল আহমদ, হাফিজুর রহমান চৌধুরী, মুর্শেদ খান পাঠান, মাসুক আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়