editor
প্রকাশিত: 8:17 PM, May 27, 2021
ডেস্ক রিপোর্ট
ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে সিলেটে এবার মাংসের দোকানে বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। দোকানে পঁচা-বাসি মাংস বিক্রিসহ নানা অভিযোগে ৪ দোকানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নগরীর আম্বরখানা ও কাজীটুলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরীর আম্বরখনার শান্টু মিয়ার মাংসের দোকানের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ে। অভিযোগের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুরে ওই দোকানে র্যাব-৯ এর সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই মাংসের দোকানের বিরুদ্ধে আনীত অভিযোগের বেশ কিছু সত্যতা পায় অভিযানকারী দল। অবিক্রিত মাংস ফ্রিজিং করে রেখে অনেকদিন পরও তারা বিক্রি করতো। অভিযানের সময় শান্টু মিয়ার মাংসের দোকানের ফ্রিজ থেকে প্রায় ১০ কেজি পচা মাংস জব্দ করা হয়।এসময় দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর অভিযানকারী দল নগরীর কাজীটুলার দুই ভাই গরুর গোস্তের দোকানে অভিযান পরিচালনা করে। এসময় মাংসের মূল্য তালিকা না রাখার দায়ে ওই দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে ভোক্তা অধিদফতর আরো ২টি দোকানে অভিযান পরিচালনা করে। বিভিন্ন অভিযোগে ৪টি দোকানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ বলেন, নগরীর বিভিন্ন মাংসের দোকানের বিরুদ্ধে প্রায়ই অভিযোগ পাওয়া যায়। এরই অংশ হিসেবে আজ এ অভিযান করা হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ