editor

প্রকাশিত: 7:27 PM, August 14, 2021

ছোটমণি নিবাসে শিশু হত্যাকান্ডের স্থান পরিদর্শন শোকের মাসে সিলেটে এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না …… এড মিসবাহ উদ্দিন সিরাজ

ছোটমণি নিবাসে শিশু হত্যাকান্ডের স্থান পরিদর্শন শোকের মাসে সিলেটে এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না …… এড মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট নগরীর বাগবাড়িস্থ ছোটমণি নিবাস কেন্দ্রে ২ মাসের শিশু হত্যাকান্ডের স্থান পরিদর্শন করলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। শনিবার (১৪ আগস্ট) বেলা ১টায় সমাজ সেবা অধিদপ্তর পরিচালিত বাগবাড়িস্থ ছোটমণি নিবাস কেন্দ্রে যান তিনি। এসময় তিনি উপ-পরিচালক নিবাস চন্দ্র এর এ হত্যাকান্ড ঘটনার বিবরণ জানতে খোঁজ খবর নেন।

মতবিনিময় ও পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের উপস্থিতিতে এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, পূণ্যভূমি সিলেটে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আগস্ট মাস হচ্ছে শোকের মাস, এই মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। আর এই শোকের মাসে পরিবার পরিজন ছাড়া এতিম শিশুদের দেখাশোনার জন্য সিলেটে সরকারি প্রতিষ্ঠান ছোটমণি নিবাসে এ ধরনের একটি জঘন্য হত্যাকান্ড কোনভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ও এতিম শিশুদের জীবনমান উন্নয়নের জন্য সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সম্পূর্ণ খরচ বহণ করে যাচ্ছেন। তাদের বিভিন্ন ধরনের ভাতা দিয়েও সাবলম্বি করে যাচ্ছেন। ছোটমণি নিবাসে গত ২২ জুলাই এ হত্যাকান্ডটি ঘটনানো হলেও কর্তৃপক্ষ তা গোপন রেখেছেন। সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের অবহেলার কারণে এ ধরনের একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে বলে তিনি মনে করেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ হত্যাকান্ডের সাথে জড়িতদের খোঁজে বের করার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, আমরাও সন্তানের বাবা। আর একজন বাবা হিসেবে এই শিশুটির হত্যাকান্ড কোনভাবেই মেনে নিতে পারছি না। তাই আমি ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডিশনাল পিপি এডভোকেট সৈয়দ শামীম আহমদকে নিয়ে নিজ খরচে এই শিশু হত্যাকান্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে মামলাটি পরিচালনা করবো।

ছোটমণি নিবাস পরিদর্শনে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক কাউন্সিলর জগদ্বীশ চন্দ্র দাস, সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডিশনাল পিপি এডভোকেট সৈয়দ শামীম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, ১০নং ওয়ার্ড কাউন্সিলর তারেক উদ্দিন তাজ প্রমুখ। বিজ্ঞপ্তি

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১৪/আগষ্ট/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১