editor
প্রকাশিত: 11:03 PM, November 3, 2021

৩দিন পর বাংলাদেশী শ্রকিকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ভারত সীমান্তে ট্রাক চাপায় নিহত এক বাংলাদেশী শ্রমিতের লাশ ৩দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। মৃত শ্রমিকের নাম- আকিব হোসেন (২৫)। সে জেলার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- আজ বুধবার (৩ নভেম্বর) সকালে বাংলাদেশী শ্রমিক আকিব হোসেনের লাশ ফেতর দেওয়ার পর দুপুর ২টায় জানাযার নামাজ শেষে তাকে দাফন করা হয়েছে।
এর আগে গত সোমবার (১ নভেম্বর) সকালে জেলার ছাতক উপজেলার ইছামতি নদীর এলসি স্টেশনের জিরো পয়েন্টে বারকি নৌকা নিয়ে চুনাপাথর পরিবহণ করতে যায় শ্রমিক আকিব হোসেন। ওই সময় ভারত থেকে চুনাপাথর বোঝাই করে নিয়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিক রাকিব হোসেনের বারকি নৌকার ওপর উঠে যায়। এঘটনায় শ্রমিক আকিব হোসেন ঘটনাস্থলে মারা যায়। এখবর পেয়ে ভারতের শীলং এর থালাব থানা পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাক আটক করে এবং শ্রমিক আকিব হোসেনের লাশ নিয়ে যায়।
এঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার উপ-পরিদর্শক শামসুল আরিফিন সাংবাদিকদের বলেন- ভারতীয় আইন অনুযায়ী ময়না তদন্ত শেষে শ্রমিক আকিব হোসেনের মৃত দেহ বিজিবি ও বিএসএফের উপস্থিতে হস্তান্তর করার পর তার পরিবারের নিকট দেওয়া হয়েছে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ