editor

প্রকাশিত: 9:26 PM, February 4, 2022

করোনায় আরও ৩০ জনের মৃত্যু, শনাক্ত ৯০৫২

করোনায় আরও ৩০ জনের মৃত্যু, শনাক্ত ৯০৫২

করোনায় আরও ৩০ জনের মৃত্যু, শনাক্ত ৯০৫২

2

ডেস্ক রিপোর্ট
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫২৪ জনের।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন নয় হাজার ৫২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জনে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

5

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ছয় হাজার ২৮২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮৭ হাজার ৩৭৪ জন। সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৬৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৯ হাজার ৭২৬টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৪৪৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ২৬ লাখ ৫২ হাজার ৫১৪টি।

1

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২২ দশমিক ৯৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৫৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ০৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ৩০ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও ১১ জন নারী সদস্য রয়েছেন। মৃত ৩০ জনের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে আটজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১০ জন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে চারজন রয়েছেন।

6

এতে আরও জানানো হয়, মৃত ৩০ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৭ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, রাজশাহী বিভাগের দুজন, খুলনা বিভাগের দুজন, বরিশাল বিভাগের একজন ও সিলেট বিভাগের তিনজন রয়েছেন। মৃত ৩০ জনের মধ্যে ২৩ জন সরকারি হাসপাতালে, সাতজন বেসরকারি হাসপাতালে ও একজন বাসাতে মারা গেছেন।

2

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন দুই হাজার ১৭৪ জন ও আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৬০৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন চার লাখ ২৫ হাজার ১৫৩ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ৬৪ হাজার ২৯৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৬০ হাজার ৮৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

নাগরিকগণ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে তার জন্য সরকার আন্তরিক: আব্দুল কাইয়ুম চৌধুরী

নাগরিকগণ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে তার জন্য সরকার আন্তরিক: আব্দুল কাইয়ুম চৌধুরী

8 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নাগরিকগণ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে তার জন্য

হিফজুর এর ১ম মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী পরিবারেন দোয়া মাহফিল

হিফজুর এর ১ম মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী পরিবারেন দোয়া মাহফিল

6 কোম্পানিগন্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক এম হিফজুর রহমান এর ১ম মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে শুক্রবার (২ অক্টোবর) বাদ মাগরিব দরগাহ

তরুণ উদ্যোক্তারা সফল হলে সিলেটের অর্থনীতি ও পর্যটন সমৃদ্ধ হবে: নাসিম হোসাইন

তরুণ উদ্যোক্তারা সফল হলে সিলেটের অর্থনীতি ও পর্যটন সমৃদ্ধ হবে: নাসিম হোসাইন

1 সিলেট মহানগর বিএনপির নাসিম হোসাইন বলেছেন, “সিলেট একটি ঐতিহ্যবাহী প্রাকৃতির সৌন্দর্যমণ্ডিত পর্যটন নগরী। প্রতিদিন দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক এই পুণ্যভূমিতে

তরুণ উদ্যোক্তারা সফল হলে সিলেটের অর্থনীতি ও পর্যটন সমৃদ্ধ হবে: নাসিম হোসাইন

তরুণ উদ্যোক্তারা সফল হলে সিলেটের অর্থনীতি ও পর্যটন সমৃদ্ধ হবে: নাসিম হোসাইন

4 সিলেট মহানগর বিএনপির নাসিম হোসাইন বলেছেন, “সিলেট একটি ঐতিহ্যবাহী প্রাকৃতির সৌন্দর্যমণ্ডিত পর্যটন নগরী। প্রতিদিন দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক এই পুণ্যভূমিতে

সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটিকে আব্দুর রাজ্জাকের অভিনন্দন

সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটিকে আব্দুর রাজ্জাকের অভিনন্দন

1 বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা শাখার ১০৫ সদস্যবিশিষ্ট নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন

জকিগঞ্জ সদর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের ঘিরে জমে উঠেছে আলোচনা

জকিগঞ্জ সদর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের ঘিরে জমে উঠেছে আলোচনা

6 স্টাফ রিপোর্টার: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৫ নম্বর জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয়দের

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন : বিএনপির মনোনয়ন পেতে মাঠে প্রবীণ ও তরুণ প্রার্থীরা

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন : বিএনপির মনোনয়ন পেতে মাঠে প্রবীণ ও তরুণ প্রার্থীরা

7 স্টাফ রিপোর্টার: আসন্ন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সীমান্তঘেঁষা এই সম্ভাবনাময় জনপদে বইছে নির্বাচনী হাওয়া। স্থানীয় সরকার

শাহপরান থানা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ৪১ সদস্য কমিটি গঠন

শাহপরান থানা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ৪১ সদস্য কমিটি গঠন

7 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগর শাখার আওতাধীন শাহপরান থানা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 3 অসীম

1
7