editor
প্রকাশিত: 9:00 PM, November 20, 2021

গোয়াইনঘাটে পশ্চিম আলীরগাও ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাও ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার বিকালে স্থানীয় একটি ময়দানে উক্ত কাউন্সিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আহবায়ক গোলাম সরওয়ার সোহেলের সভাপতিত্বে, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম কদ্দুস কামরুলের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও গোয়াইনঘাটের টিম প্রধান এডভোকেট এমরান আহমদ চৌধুরী। সম্মেলনে গোলাম সরওয়ার সোহেলকে সভাপতি ও আব্দুস শুকুর মেম্বারকে সাধারণ সম্পাদক করে ১০নং পশ্চিম আলীরগাও ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামীম আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক হাজী ওসমান গনি। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবদুল হাকিম চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মতিন, জসিম উদ্দিন, শাহপরান, এডভোকেট শাহজাহান সিদ্দিকী, হাজী খলিক আহমেদ, কমর উদ্দিন, আজাদুর রহমান আজাদ, ইলিয়াস মেম্বার, পূর্ব আলীরগাও ইউনিয়ন বিএনপির আহবায়ক এবাদুর রহমান, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির আহবায়ক মাসুদ রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম।
এছাড়াও কাউন্সিলে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, হাজী সয়ফুল্লাহ, আজিদ উল্লাহ, জালাল উদ্দিন, মাসুক আহমেদ, আব্দুস শুকুর মেম্বার, ওহিদ উল্লাহ, চেরাগ আলী, সিরাজ উদ্দিন, আব্দুল আমিন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মোশাররফ হোসেন, যুবদল নেতা মনন দাস, জেলা ছাত্রদলের সদস্য শুভ খান, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদল নেতা রুকন আহমেদ, ওমর ফারুক, আদিল আহমেদ, দিলদার হোসেন ও রাহাত আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির