editor
প্রকাশিত: 10:00 PM, October 10, 2021

কামড়াবন্দ গ্রামে মাদকের বাণিজ্য জমজমাট: মদসহ গ্রেফতার ৩
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে মাদকের গ্রাম হিসেবে সুপরিচিত কামড়াবন্দ। এই গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ীরা দীঘদিন যাবত প্রশাসনের চোখে ধুলো দিয়ে মদ, গাঁজা, ইয়াবা ও হেরুইনসহ নাসির উদ্দিন বিড়ি বিক্রি করছে। পুলিশ অভিযান চালিয়ে চোলাই মদের বিশাল চালানসহ চিহ্নিত ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
আজ রবিবার (১০ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাঘারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- জেলার বিশ^ম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ার চর গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে রাজু মিয়া (৩৫), তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের কুনাটছড়া গ্রামের কালা মিয়ার ছেলে কামাল উদ্দিন (৩২) ও একই ইউনিয়নের মাদকের গ্রাম কামড়াবন্দ পূর্বপাড়া এলাকার মৃত রবিলাল দাসের ছেলে রতন রবিদাস (৩৮)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- ভারত সীমান্ত সংলগ্ন লাউড়গড়, চাঁনপুর, টেকেরঘাট, বালিয়াঘাট ও চারাগাঁও এলাকা দিয়ে নিষিদ্ধ ঘোষিত নাসিরউদ্দিন বিড়ি, মদ, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন প্রকার মালামাল চোরাকারবারীরা পাচাঁর করে মাদকের গ্রাম কামড়াবন্দে নিয়ে মজুত করে। পরে তাহিরপুর উপজেলাসহ বহিরাগত খুচড়া ও পাইকারী মাদক ব্যবসায়ীরা এই গ্রাম থেকে তাদের প্রয়োজন মতো মাদক ও বিড়ি সংগ্রহ করে থাকে।
গতকাল শনিবার (৯ অক্টোবর) রাত সোয়া ১টায় গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নাল আবেদীনের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদকের গ্রাম কামড়াবন্দ থেকে ২হাজার ২শত ৬০লিটার চোলাই মদসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজু মিয়া, কামাল উদ্দিন ও রতন রবিদাসকে গ্রেফতার করা হয়েছে। এরআগে তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদারের নেতৃত্বে একাধিক অভিযান চালিয়ে এই মাদকের গ্রাম কামড়াবন্দ থেকে ইয়াবা, মদ ও বিড়িসহ অনেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও ইয়াবাসহ হাবিব সারোয়ার আজাদ নামের এক ব্যক্তিকে গণধৌলাই দিয়ে থানায় সোপর্র্দ করেছিল এলাকাবাসী। পরে মুসলেখা দিয়ে সে রক্ষা পায়। এতকিছুর তারপরও থেমে নেই মাদক ব্যবসায়ীরা। তাই মাদকের গ্রাম কামড়াবন্দে নজরধারী আরো বৃদ্ধি করে মাদক ব্যবসায়ীদের অত্যাচার থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য প্রশাসনের কাছে জোরদাবী জানিয়েছেন ভোক্ত ভোগী এলাকাবাসী।
এব্যাপারে সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের বলেন- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক মুক্ত সমাজ উপহার দিতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ