admin
প্রকাশিত: 2:42 PM, August 15, 2021
নিজস্ব প্রতিবেদক
কুয়েতে অগ্নিদগ্ধ হয়ে তিন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল শনিবার স্থানীয় সময় রাত ১টার দিকে দেশটির আব্দালি এলাকায় কৃষি কর্মে নিয়োজিত কমপক্ষে ২০ জন প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের আবাসস্থলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করা তিন প্রবাসী বাংলাদেশির বাড়ি সিলেটে। মৃতরা হলেন- সিলেটের, গোয়াইনঘাট উপজেলার খুরশিদ আলী (৪৮), মৌলভীবাজার জেলার কামাল উদ্দিন (৫১) ও কানাইঘাট উপজেলার মোহাম্মদ ইসলাম (৩২)। তারা সবাই দীর্ঘ সময় ধরে কুয়েতে একই কফিলের অধীনে কাজ করতেন।
এছাড়া, অগ্নিকাণ্ডের ঘটনায় আহত মোহাম্মদ আলকাছ নামে একজন প্রবাসী বাংলাদেশি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো সে সম্পর্কে কিছুই বলতে পারছেন না দুর্ঘটনার শিকার ও প্রত্যক্ষদর্শীরা। ধারণা করা হচ্ছে, গ্যাস কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এদিকে মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান ও শ্রম কাউন্সেলর আবুল হুসেন, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, প্রবাস কল্যাণ সহকারী তৌহিদ ইসলাম দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে তারা নিহতদের লাশ দেশে প্রেরণ ও আহতদের প্রয়োজনীয় সহযোগিতার পূর্ণ আশ্বাস দেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৫/আগস্ট /২০২১/ রুজি
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ