editor

প্রকাশিত: 6:13 PM, December 10, 2021

‘সিলেট নগরীতে বর্ধিত পানির বিল প্রত্যাহার না হলে গণআন্দোলন’

‘সিলেট নগরীতে বর্ধিত পানির বিল প্রত্যাহার না হলে গণআন্দোলন’

‘সিলেট নগরীতে বর্ধিত পানির বিল প্রত্যাহার না হলে গণআন্দোলন’

নগরীর উত্তর কাজীটুলায় বিশাল মানববন্ধনে বক্তারা

নিজস্ব প্রতিবেদক 
সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক পানির বিল অস্বাভাবিক-অযৌক্তিকভাবে বৃদ্ধির প্রতিবাদে ও বর্ধিত বিল অবিলম্বে প্রত্যাহারের দাবিতে নগরীতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ বলেছেন- ‘পানির বিল না বাড়িয়ে দুর্নীতি, লুটপাত বন্ধ করতে কাজ করুন। জনগণকে ভোগান্তি দিবেন না। জনগণ যেমন বুকে নিতে জানে, তেমনি ছুঁড়ে দিতেও জানে। নগরবাসীর মতামত উপেক্ষা করে, মানুষের সহ্যসীমার বাইরে যে পানির বিল নির্ধারণ করা হয়েছে তা অত্যন্ত অমানবিক। নগরীর অধিকাংশ কাউন্সিলরকে পাশ কাটিয়ে গিয়ে এই অস্বাভাবিক বিল নির্ধারণ করা হয়েছে বলে আমরা খোঁজ নিয়ে দেখেছি। নগরভবনের পরিষদের বৈঠকেও অফিসিয়ালি বিল বাড়ানোর সিদ্ধান্ত পাস হয়নি, তবুও বাসা-বাড়িতে বর্ধিত বিল পাঠানো হয়েছে। অবিলম্বে বর্ধিত বিল প্রত্যাহার করুন, না হলে নগরবাসীকে সাথে নিয়ে গণআন্দোলন গড়ে তোলা হবে।’
শুক্রবার (১০ ডিসেম্বর) বেলা ২টায় নগরীর উত্তর কাজীটুলা ইলেকট্রিক সাপ্লাই রোডে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংবাদিক মিসবাহ উদ্দীন আহমদের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রাশেদ আহমদ, সাবেক কাউন্সিলর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল আনোয়ার আলাউর, উত্তর কাজীটুলা জামে মসজিদের উপদেষ্টা সাংবাদিক আব্দুল মালিক জাকা, মসজিদের উপদেষ্টা আব্দুল কাইয়ূম, মো. শাহিন আহমদ, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, সদস্য মো. শাহজাহান, রুহেল আহমদ, ব্যবসায়ী জুবের আহমদ চৌধুরী, কাজীটুলা ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মখলিছুর রহমান বাবলু, বিএনপি নেতা কামরুল হাসান শাহিন, অন্তরঙ্গ সমাজকল্যাণ সংস্থার সভাপতি আবদুল আহাদ এলিস, সহসভাপতি সাদ উদ্দিন জাবেদ, নাদিম আহমদ সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ, কলবাখানী এলাকার মুরব্বী মো. আলতা মিয়া, আব্দুর রহিম শিপন, মো. আব্দুল হান্নান, সুরমা বয়েজ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, ১৭ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক তারেক আহমদ চৌধুরী, ১৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম সৌমিক, ব্যবসায়ী মো. আশরাফুল ইসলাম।
মানববন্ধনে উত্তর কাজীটুলা, কাজীটুলা উঁচাসড়ক, কলবাখানি, রায়হোসেন কলবাখানি, ইলেকট্রিক সাপ্লাই, গোয়াইটুলা চাষনীপীর রোডের প্রায় অর্ধসহ¯্রাধিক মানুষ অংশ নেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির