editor

প্রকাশিত: 11:59 AM, September 9, 2024

এটা আমার ভুল যে অরিন্দমের বিরুদ্ধে সরব হইনি : সুদীপ্তা

এটা আমার ভুল যে অরিন্দমের বিরুদ্ধে সরব হইনি : সুদীপ্তা

এক অভিনেত্রীকে যৌন হেনস্তার অভিযোগে কলকাতার পরিচালক অরিন্দম শীলকে বহিষ্কার করেছে ডিরেক্টর্স গিল্ড। গত কয়েক বছরে একাধিক অভিনেত্রী অবশ্য অরিন্দমের বিরুদ্ধে নানা অভিযোগ করলেও তা অস্বীকার করে এসেছেন পরিচালক।

এই প্রসঙ্গে মুখ খুললেন অরিন্দমের দীর্ঘ দিনের সহকর্মী সুদীপ্তা চক্রবর্তী। ইন্ডাস্ট্রিতে হেনস্তা হতে হয়েছে তাকেও। অরিন্দমের বিরুদ্ধে যে অভিনেত্রী মহিলা কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন, তাকে প্রথমেই অভিবাদন জানিয়েছেন সুদীপ্তা।

পাশাপাশি অরিন্দমের সঙ্গে একাধিক কাজ করলেও কখনও তার সঙ্গে হেনস্তার অভিজ্ঞতা ঘটেনি বলেই জানান তিনি। যদিও বহু বছর ধরে অন্য নারীদের অভিযোগের কথা যে কানে এসেছে, সে কথা জানালেন সুদীপ্তা।

ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকারে সুদীপ্তা চক্রবর্তী বলেন, ‘অরিন্দমদার সঙ্গে প্রচুর কাজ করেছি। আমার সরাসরি তেমন কোনও অভিজ্ঞতা নেই। কিন্তু প্রচুর মেয়ের সঙ্গে বিভিন্ন সময় ঘটে যাওয়া ঘটনার কথা শুনেছি। এটা আমার ভুল যে এর বিরুদ্ধে সরব হইনি। তবে ওই মেয়েটিকে অভিবাদন জানায়, যিনি মহিলা কমিশনে অভিযোগ করেছেন।’

অরিন্দম নিজের ভুল স্বীকার করেছেন জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘এটা জেনে ভাল লেগেছে যে, অরিন্দমদা নিজের ভুল স্বীকার করেছেন। ‘ডিরেক্টর্স গিল্ড’ যে পদক্ষেপ গ্রহণ করেছে, সেটাও সাধুবাদ জানানোর মতো। অভিনন্দন জানাব ওই মেয়েটিকে। অন্য মেয়েদের বলব কাজ হারানো টাকা না পাওয়ার ভয় কাটিয়ে প্রকাশ্যে আসতে এবং তারা সেটা করছেন। এগুলো নিয়ে যে কথা হচ্ছে, সেটা খুব ভালো বিষয়।’

অভিনেত্রীর কথায়, ‘একজন মেয়েকে অশালীন ভাবে ছোঁয়ার বিষয় নয়। এখানে মেয়েদের শরীর নিয়ে কথা বলা হয়। মহিলাদের হেয় করা হয়। নোংরা গালাগালি দেওয়া হয়। শুনি, ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই গালিগালাজ করাটাই প্রথা। কত ছোট ছোট মেয়েরা কাজ করে, তাদের অভিভাবকরা এসব দেখে ভয় পেয়ে যান! এবার এই কালচারটা বন্ধ হওয়ার সময় এসেছে।’

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পূজার ছুটিকে এসএসসি পরীক্ষার প্রস্তুতির সময় হিসেবে কাজে লাগানোর আহ্বান অধ্যক্ষের

পূজার ছুটিকে এসএসসি পরীক্ষার প্রস্তুতির সময় হিসেবে কাজে লাগানোর আহ্বান অধ্যক্ষের

দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে স্কলার্সহোম মেজরটিলা কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে মতবিনিময়

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য শাখা জিয়া মঞ্চের উদ্যোগে নবগঠিত (আংশিক) কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পূর্ব লন্ডনের স্থানীয় একটি

যুক্তরাষ্ট্রে বসে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা আওয়ামী লীগ নেতা জাবেদের

যুক্তরাষ্ট্রে বসে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা আওয়ামী লীগ নেতা জাবেদের

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জে শহীদ হন ৭ জন। সিলেটের মধ্যে সবচেয়ে উত্তাল ছিল এই উপজেলা। বিপ্লবোত্তর বাংলাদেশ থেকে আওয়ামী

সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদ নিয়ে জোর লবিং

সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদ নিয়ে জোর লবিং

সিলেট জেলা বিএনপি’র নতুন কমিটির দায়িত্ব পেতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ ও তদবিরে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় শীর্ষ ও পদপ্রত্যাশী নেতারা।

আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার নামে মৃত্যুফাঁদ

আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার নামে মৃত্যুফাঁদ

রোগী সেবার নামে সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতাল যেন দিন দিন এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ভুল চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের চরম

বিশ্বনাথে প্রবীণ ব্রিটিশ নাগরিকের ১৭০ শতক জমি দখলের অভিযোগ যুবদল সভাপতি কয়েছের বিরুদ্ধে

বিশ্বনাথে প্রবীণ ব্রিটিশ নাগরিকের ১৭০ শতক জমি দখলের অভিযোগ যুবদল সভাপতি কয়েছের বিরুদ্ধে

সিলেটের বিশ্বনাথে প্রবীণ বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ৮০ বছর বয়সী আরিফুন নেছার ক্রয়কৃত ১৭০ শতক বসতবাড়ি ও কৃষি জমি জোরপূর্বক

সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে সিলেট নগরীর ৮নং ওয়ার্ডে ৫০০ পরিবারের মাঝে পূজার উপহার ও নগদ অর্থ বিতরণ করেছেন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীহট্ট পুরোহিতমণ্ডলী কর্তৃক প্রকাশিত শারদীয় ‘বেদবার্তা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ) বিকাল ৩টায়