editor
প্রকাশিত: 11:32 PM, December 2, 2021

দেশের অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে কারণে : পরিকল্পনামন্ত্রী
ছাতক প্রতিনিধি
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, পশ্চিমারা এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলত। কিন্তু গত ১২ বছরে বাংলাদেশ উন্নতি অবাক বিস্ময় নিয়ে থাকিয়ে দেখছে। যে পাকিস্তান আমাদের শোষণ করে করাচি-ইসলামাবাদ গড়েছিল সেই পাকিস্তান অর্থনীতিতে আমাদের অর্ধেকও না। আমাদের প্রতিবেশী বিশাল ভারতের চেয়ে আমাদের মাথাপিছু আয় বেড়েছে। আর এই অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল আইসিটি এক্সলিন্স এওয়ার্ড ও তাঁর পুত্র সজিব ওয়াজেদ জয় এসোসিও লিডারশীপ এওয়ার্ড লাভ করায় এ সমাবেশ আয়োজন করা হয়।
গত বৃহস্পতিবার সন্ধায় সুনামগঞ্জের ছাতক উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (মন্টু বাবুর মাঠে ) সুনামগঞ্জ জেলা আ`লীগের যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আ`লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজলের পরিচালনায় অনুষ্টিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্টিত সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ`লীগের সিনিয়র সহ সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট,জেলা আ`লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য, শামিম আহমদ চৌধুরী ।
অনুষ্টিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপির চেয়ারম্যান,শাহাবুদ্দীন আহমদ সাহেল,সাইফুর আলম,নুর উদ্দিন,শামীমুল ইসলাম,দেওয়ান আব্দুল খালিক পীর,আবুল হোসেন, ছাতক লাইমস্টোন ইমপোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট জনাব আহমদ সাখাওয়াত সেলিম চৌধুরী সেলিম।
এ সমাবেশ ঘিরেই শহর সহ উপজেলাজুড়েই নতুন নতুন তোরন ও নানা রকম ব্যানার ফেষ্টুন ও বিলবোর্ডে শোভা পাচ্ছে। মন্ত্রীকে স্বাগত জানিয়ে ছাতক-গোবিন্দগঞ্জ এবং সিলেট-সুনামগঞ্জ সড়কে দু`শতাধিক গেইট (তোরন) নির্মাণ করা হয়।
মন্ত্রীকে স্বাগত জানিয়ে ছাতক-গোবিন্দগঞ্জ এবং সিলেট-সুনামগঞ্জ সড়কে দু`শতাধিক গেইট (তোরন) নির্মাণ করা হয়।
এর আগে পৌরসভার কার্যালয় পরিদর্শন ও পৌর পরিষদ কর্মকর্তা কর্মচারীদের সাথে এক মতবিনিময় ও ছাতক সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার শুভ উদ্ভোধন ও বঙ্গবন্ধু ম্যুারাল এর ভিত্তি প্রস্তর স্থাপন, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন তিনি। সমাবেশ শেষে উপজেলার গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরীর বাড়ীতে সোনালী অতীত ক্লাব কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় অনুষ্টিত হয়েছে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ