editor
প্রকাশিত: 10:11 AM, September 11, 2024
এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাটে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে।
পশ্চিমবঙ্গের কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় যখন গোটা ভারত উত্তাল, তখন আবারও প্রায় একই ধরনের বীভৎস ঘটনা ঘটল দেশটিতে।
তাও আবার দেশটির প্রধানমন্ত্রীর নিজ রাজ্যে।
স্থানীয় বার্তা সংস্থা আইএএনএসের খবর অনুযায়ী, সম্প্রতি গুজরাটের ভাদোদারা জেলায় নিখোঁজ হওয়া এক নারীর মরদেহ পাওয়া গেছে ঝোপের ভেতর।
তিনি ওই জেলার শিনোর গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন- প্রবীণ শানাভাই ভাসাভা, কিরণ শানাভাই ভাসাভা, গঙ্গারাম গাঙ্গুভাই ভাসাভা এবং চুনিলাল মঙ্গলদাস। অভিযুক্তরা শিনোর এবং আশপাশের গ্রামের বাসিন্দা।
তদন্তে জানা গেছে, ভুক্তভোগীর আত্মীয় কিরণের সন্দেহ ছিল, ওই নারী অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তিনি তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন নারী।
এর বদলা নিতে কিরণ তার সহযোগীদের নিয়ে মন্টারস বোট ট্রেনিং সেন্টারে যায়। সেখানে তারা ভুক্তভোগীকে লাঞ্ছিত ও ধর্ষণ করে। এসময় ওই নারী পালানোর চেষ্টা করলেও তাকে ধাওয়া করে ধরে ফেলে অভিযুক্তরা।
এরপর তাকে ঝোপের মধ্যে টেনে নিয়ে যায় এবং আবারও যৌন নির্যাতন চালায়। সবশেষে তার ওড়না ব্যবহার করে তাকে শ্বাসরোধে হত্যা করে অভিযুক্ত চার যুবক।
পুলিশ তাদের সবাইকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।