editor

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জুন ২, ২০২৫

নির্বিঘ্ন ও যানজটমুক্ত পরিবেশে ঈদ উদযাপনে বাংলাদেশ পুলিশ ও হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে : ডিআইজি হাবিবুর রহমান খান

নির্বিঘ্ন ও যানজটমুক্ত পরিবেশে ঈদ উদযাপনে বাংলাদেশ পুলিশ ও হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে : ডিআইজি হাবিবুর রহমান খান

1

বাংলাদেশ পুলিশ, হাইওয়ে পুলিশ হেডকোয়াটার্স ঢাকার ডিআইজি (অপরেশনস-পূর্ব বিভাগ) হাবিবুর রহমান খান বলেছেন, আমরা সবাই জানি আগামী ৭ই জুন পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। ঈদুল আযহা বাংলাদেশের মুসলমানদের একটি অন্যতম বড় ধর্মীয় উৎসব। এ উপলক্ষ্যে দেশের কোটি কোটি মানুষ রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে। এ ছাড়া পর্যটন নগরী সিলেটে বিভিন্ন জেলা থেকে মানুষ যাতায়াত করে থাকেন আননন্দ ভ্রমণ কিংবা নিজ নিজ আত্মীয়-স্বজনের সাথে ঈদ উদযাপনের জন্য। নারির টানে ছু টে যান নিজ গন্তব্যস্থলে। এরকম একটি সময়ে জনসাধারণ যাতে নির্বিগ্নে/শান্তিতে এবং নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছে আত্মীয়-স্বজনের সাথে উৎসবমুখর পরিবেশে ঈদের আনন্দ উদযাপন করতে পারেন সেজন্য হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরোও বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষ যাতে আগুগঞ্জ থেকে সিলেট হয়ে জাফলং, সুনামগঞ্জসহ অন্যান্য স্থানে নিরাপদে, নির্বিঘ্নে, সুষ্ঠুভাবে এবং যানজটমুক্ত পরিবেশে যাতাযাত করতে পারেন সেটা নিশ্চিত করার লক্ষ্যে সিলেট রেঞ্জ এবং সিলেট বিভাগের পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের সাথে এবং মাঠ পর্যায়ের সদস্যদের সাথে আলোচনা করা হয়েছে। এছাড়াও হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও সম্পৃক্ত করে বিগত ঈদুল ফিতরের সময় যেভাবে নিরাপদ পরিবেশ তৈরি করা হয়েছিল সেভাবেই আমরা ঈদুল আযহা উপলক্ষ্যেও সর্বত্র মানুষের নিরাপত্তা দিতে কাজ করে যাবো। সকল অফিসার ইনচার্জগন অত্যন্ত সুন্দরভাবে কিভাবে জেলা পুলিশের সাথে সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশের সমন্বয়ের মাধ্যমে একটি নিরাপদ পরিবেশ তৈরি করা যায় এবং আগামী দিনগুলোতে জনসাধারণকে কিভাবে আনন্দ দায়কভাবে ঈদযাত্রা উপহার দেয়া যায় সেই কৌশলগত পরিকল্পনার বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা হয়।

3

সোমবার (২ জুন) দুপুর ১২টায় পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ সিলেট রিজিওন কার্যালয়ের হলরুমে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ-সিলেট রেঞ্জ এবং এসএমপি সিলেটের সাথে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

7

হাইওয়ে পুলিশ সিলেট রিজিওয়ের পুলিশ সুপার মো. রেজাউল করিম এর সভাপতিত্বে উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভাপতি তার বক্তব্যে বলেন, আগামী ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ যাতে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন সেজন্য হাইওয়ে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ঘরমুখো মানুষ এবং পশুবাহী ট্রাক যাত্রাপথে যেকোনো প্রয়োজনে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের সকল নম্বরে ২৪ ঘন্টা যোগাযোগ করতে পারবেন।

2

সভায় আরও উপস্থিত ছিলেন এসএমপি সিলেটের ডিসি (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, ওসমানী নগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম, সুনামগঞ্জ দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, হবিগঞ্জ মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম সালিমুল হক, হাইওয়ে পুলিশ সিলেট সার্কেলের এ এস পি মির্জা সাইজুদ্দিন, হবিগঞ্জ বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম, হবিগঞ্জ মাধবপুরের পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুল্লাহ আল মামুন, বাহুবল থানার ওসি মো. জাহিদুল ইসলাম, শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ, নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান, গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ, ওসমানী নগরের ওসি মো. মোনায়েম মিয়া, মৌলভীবাজার থানার ওসি (তদন্ত) মিনহাজ উদ্দিন, বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী, ওসি দেওয়ান কউসিক আহমেদ, শেরপুর হাইওয়ে থানার ওসি মো. আবু তাহের দেওয়ান, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক, সাতগাঁও হাইওয়ে থানার ওসি মো. সাইফুর রহমান, সিলেট হাইওয়ে পুলিশের ওসি মো. আব্দুর রশিদ সরকার, জয়কলস হাইওয়ে পুলিমের এস আই মো. নাজমুল হক, সাতগাঁও হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (অপারেশন) সুমন কুমার চৌধুরী, ঢাকা সিলেট মহাসড়কের সঞ্জয় চক্রবর্ত্তী, সিলেট রিজিওনের ইনচার্জ (নিরস্ত্র) শুভ রঞ্জন চাকমা প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন

শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন

6 সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গত ২৮শে এপ্রিল মঙ্গলবার শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট

সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

5 সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে নগরীর বন্দরবাজারস্থ মধুবন

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ কাল

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ কাল

6 ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আগামীকাল রবিবার (১৭ মে) লিফলেট বিতরণ কর্মসূচির

বিশ্বনাথে ঈদুল আজহা উপলক্ষে খাজাঞ্চী ইউনিয়নে পুলিশ ও কমিউনিটি নেতৃবৃন্দের মতবিনিময়

বিশ্বনাথে ঈদুল আজহা উপলক্ষে খাজাঞ্চী ইউনিয়নে পুলিশ ও কমিউনিটি নেতৃবৃন্দের মতবিনিময়

4 পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে

এমসি কলেজ পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সম্মেলন সম্পন্ন

এমসি কলেজ পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সম্মেলন সম্পন্ন

3 সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘মুরারিচাঁদ কলেজ পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর ১ম দ্বি-বার্ষিক সম্মেলন ও

এমরান আহমদ চৌধুরী এমপি’র কাছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ৯ দফা দাবি জানিয়ে স্মারকলিপি

এমরান আহমদ চৌধুরী এমপি’র কাছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ৯ দফা দাবি জানিয়ে স্মারকলিপি

1 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরীর কাছে বিয়ানীবাজারের উন্নয়নকল্পে ৯ দফা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেছে

লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত ‘অসুস্থ’ রাষ্ট্রপতি

লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত ‘অসুস্থ’ রাষ্ট্রপতি

5 চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। দেশে যখন কৃচ্ছ্রসাধন চলছে, তখন ফলোআপ চিকিৎসার জন্য পরিবারসহ সরকারি

ডা. মোস্তাকিমা’র ভুল চিকিৎসায় রোগীর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার অভিযোগ

ডা. মোস্তাকিমা’র ভুল চিকিৎসায় রোগীর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার অভিযোগ

8 স্টাফ রিপোর্টার: সিলেটের ইবনে সিনা হাসপাতালের এক নারী গাইনি চিকিৎসকের পরামর্শে অন্য হাসপাতালে রোগী ভর্তি এবং পরবর্তীতে ভুল চিকিৎসা

1
2