editor
প্রকাশিত: 7:13 PM, June 3, 2025
জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান (রহঃ) এর সহধর্মিণীর রুহের মাগফিরাত কামনা করে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র (১ম) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান সিলেটের ইসলামী আন্দোলনের অগ্রসেনানী।
তিনি আফগান যুদ্ধেও অংশ নিয়েছিলেন। সিলেটসহ দেশের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রিন্সিপালের বলিষ্ঠ প্রতিবাদী নেতৃত্ব¡ জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ রেখেছে। মাওলানা হাবিবুর রহমান ছিলেন সহীহ্ আক্বীদার পীর, একজন বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ ও সাহসী মর্দে মুজাহিদ। সিলেটকে ইসলামিক শিক্ষায় এগিয়ে নিতে তিনি ও তার পরিবার সবসময় অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছেন।
মঙ্গলবার (৩ জুন) তিনি জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসার ২০০৬ ও ২০০৭ ব্যাচের আয়োজনে সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জামেয়া মাদানিয়া কাজির বাজার সিলেটের ভাইস প্রিন্সিপাল মুফতি আব্দুর রহমান ইউসুফ এর সভাপতিত্বে ও মাওলানা মুশাহিদ শিকদার এবং মাওলানা আমজাদ হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল মসজিদের ইমাম ও খতিব মাওলানা আনোয়ারুল হক।
প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মূসা। শুরুতে মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত করেন হাফিজ জুম্মান আহমেদ নোমান।
আলোচনায় বক্তব্য রাখেন মাওলানা নূর উদ্দিন আহমদ, মাওলানা এমরান আলম, মাওলানা জিলাল আহমদ, জামেয়া মাদানিয়ার সাবেক জি.এস মাওলানা তাফাজ্জুল হক, আঞ্জুমানে তা’লিমুল কোরআন সিলেট মহানগরীর সহ সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান, মাওলানা কয়েছ আহমদ, সিলেট শেখঘাট সানাউল্লাহ মসজিদের সাধারণ সম্পাদক রুয়েল আহমদ, ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ক্বারী মাওলানা নুরুজ্জামান নোমানী, সিনিয়র সভাপতি ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদ মাওলানা বদরুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন, শান্তিগঞ্জ উপজেলা যুবদল নেতা মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ। মুফতি আব্দুর রহমান ইউসুফের দোয়ার মাধ্যমে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর