editor
প্রকাশিত: 4:29 PM, June 4, 2025
দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেন, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ সহ বিভিন্ন উৎসবের নামে অর্থ বরাদ্দ হয়েছে। কিন্তু দারিদ্র বিমোচনে সুনির্দিষ্ঠ কোন কর্মসূচী না থাকায় গভীর উদ্বেগ, উৎকণ্ঠা ও তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, কালো টাকা সুযোগের কারণে দূর্নীতি দমন সংস্কারের মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে। এই সুযোগটি রক্তাক্ত জুলাই-আগস্টের মূল লক্ষ্যের পরিপন্থী। টিআইবি বলেছে, এই সিদ্ধান্ত অনৈতিক, বৈষম্যমূলক ও সংবিধান পরিপন্থী।
নেতৃবৃন্দ আরোও বলেন, বাজেটে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ১০০ কোটি টাকা বিশেষ তহবিল গঠনের প্রস্তাব রাখা হয়েছে। এটি ভালো উদ্যোগে। তবে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে শিক্ষা ও স্বাস্থ্য খাতে এবারের বাজেটে তা গুরুত্ব পায়নি। বাজেটে ২৪ এর গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের জন্য ৪০৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ নিয়ে কারো কোন দ্বিমত নেই। কিন্তু তারুণ্যের উৎসবের নামে সে সমস্ত বরাদ্ধ রাখা হয়েছে তার কোন যুক্তিকতা নেই।
নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক সরকারের আমলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে যেন অপরিমেয় দূর্নীতি, অনিয়ম ও অপচয় হতো অন্তর্বর্তী সরকার পুরোপুরি বন্ধ করতে না পারলেও অনেক খানিক কমিয়ে আনতে পারবে দৃঢ় নেতৃত্বের মাধ্যমে। মোট কথা কালো টাকা সাদা করার সুযোগ সহ অপচয় ও দূর্নীতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ চায় দেশবাসী।
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর