editor
প্রকাশিত: 4:14 PM, June 15, 2025
সিলেট নগরীর শিবগঞ্জে অ্যাডভান্সড ফিজিও কেয়ারের উদ্যোগে ২ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফিজিওথেরাপি প্রদান করা হয়েছে।
রবিবার (১৫ জুন) দুপুরে শিবগঞ্জ সোনাপাড়াস্থ অ্যাডভান্সড ফিজিও কেয়ারের উদ্বোধন উপলক্ষে এ ফ্রি চিকিৎসা সেবা ও ১ থেকে ৫ হাজার টাকা মূল্যের ফিজিওথেরাপি বিনামূল্যে রোগীদের প্রদান করা হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন অ্যাডভান্সড ফিজিও কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও অর্থোপেডিক সার্জন ডা. মো. আলমাহির ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন অ্যাডভান্সড ফিজিও কেয়ারের চেয়ারম্যান মো. আফজাল হোসেন, লিড ফিজিওথেরাপিস্ট প্লাবন চৌধুরী (বিপিটি), ফিজিওথেরাপি এসিস্ট্যান্ট জুবায়ের আহমদ, মেডিক্যাল টেকনলজিস্ট রাবেয়া আক্তার চৌধুরী, এস এম ফারহানা আক্তার তনি, শ্রাবনি দাশ রিয়া প্রমুখ।
বিশেষজ্ঞ অর্থপেডিক্স সার্জন ও বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট ধারা পরিচালিত অ্যাডভান্সড ফিজিও কেয়ারে বাত-ব্যথা, স্ট্রোক-প্যারালাইসিস চিকিৎসায় একটি অত্যাধুনিক মানের ফিজিওথেরাপি চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ব্যবসায়ী, রাজনীতিবীদ, সমাজসেবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। অ্যাডভান্সড ফিজিও কেয়ারে রোগীদের জন্য জুন মাসব্যাপী সকল চিকিৎসা সেবায় ২০% ছাড় দেওয়া হয়েছে।
চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন অ্যাডভান্সড ফিজিও কেয়ারের নেতৃবৃন্দ।
5 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
7 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
6 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
3 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
4 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
3 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা
4 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের