editor

প্রকাশিত: 4:37 PM, June 16, 2025

ড: মুহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের সাক্ষাৎ, প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া পেশ

ড: মুহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের সাক্ষাৎ, প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া পেশ

বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১২ জুন) বিকাল ৫টায় পশ্চিম লণ্ডনের দি ডরচেষ্টার হোটেলের পার্ক রুমে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ‘মিট এন্ড গ্রীট’ অনুষ্ঠানে বৃটিশ বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূসের সাথে একান্তে কথা বলেন। এসময় বাংলাদেশী প্রবাসীদের বিভিন্ন সমস্যা সম্বলিত দাবি-দাওয়া পেশ করা হয়।

লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের আমন্ত্রণে উপস্থিত নেতৃবৃন্দের স্বাগত জানান লন্ডনস্থ হাই কমিশনার আবিদা ইসলাম। এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, বাংলাদেশ সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডঃ খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রিন্সিপাল অফিসার লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। কমিউনিটি নেতৃবৃন্দ সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টাকে কিং চার্লস হারমনি এ্যাওয়ার্ড পাওয়ায় অভিনন্দন জানান।

কমিউনিটি নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে- ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তরিত করা, ওসমানী বিমান বন্দর থেকে কাতার, আমিরাত সহ বিদেশী ফ্লাইট চালু, নো ভিসা ফি ৭০ পাউণ্ড থেকে কমানো বা বাতিল, প্রবাসী বাংলাদেশীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভূক্তি, হাই কমিশনের মাধ্যমে এনআইডি কার্ড প্রদান, বাংলাদেশে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি, প্রবাসীদের সহায় সম্পত্তি সন্ত্রাসীদের কাছ থেকে রক্ষা, বাংলাদেশ হাই কমিশনে কনস্যুলার সেবার মান বৃদ্ধি, প্রবাসীদের জন্য পেনশন স্কীম চালু, বাংলাদেশে সংস্কার, সুষ্ঠু নির্বাচন ও প্রবাসীদের আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা। প্রধান উপদেষ্টা অত্যন্ত ধৈর্যের সাথে সকলের কথা শুনেন এবং যথাসাধ্য বাস্তবায়নের আশ্বাস প্রদান দেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিবিসিইর সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক শাহগীর বখত ফারুক, চ্যানেল এস টিভির চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি, এসপায়ার পার্টির চেয়ারম্যান ও ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের মিডিয়া ডাইরেক্টর সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, বাংলাদেশ ক্যাটারারস এসোসিয়েশনের প্রেসিডেন্ট ওলি খান এমবিই, বিবিসিইর প্রেসিডেন্ট রফিক হায়দার, অল ইউরোপীয়ান বাংলাদেশী এসোসিয়েশনের প্রেসিডেন্ট শাহনূর খান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মুহাম্মদ জুবায়ের, আইওএন টিভির সিইও সাংবাদিক আতাউল্লাহ ফারুক, সিনিয়র রিপোর্টার মোশতাক বাবুল, বিবিসিইর ডাইরেক্টর জেনারেল একাউন্টেন্ট আবুল হায়াত নুরুজ্জামান, প্রবীন একাউন্টেন্ট নুরুল আলম, ব্যারিস্টার লুৎফুর রহমান, কমিউনিটি নেতা মীর্জা আসহাব বেগ, সাবেক সিভিক মেয়র শফিকুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম মিছবাহ, সাবেক কাউন্সিলর আয়েশা চৌধুরী, জিএমজি কার্গোর এমডি মনির উদ্দিন, সেলিব্রেটি শেফ টমি মিয়া এমবিই, বিশিষ্ট ব্যবসায়ী মুহিব উদ্দিন, প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল বারী, সাবেক এমপি পদপ্রার্থী ড. জাকির খান, ব্রিকলেন ফিউনারেলের ডাইরেক্টর পারভেজ কোরেশী, বিবিসিইর সাবেক প্রেসিডেন্ট বশির আহমদ, কমিউনিটি নেতা আশিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রিকেটার পাভেল চৌধুরী, ব্যবসায়ী মিছবাহ চৌধুরী প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট