editor

প্রকাশিত: 4:58 PM, June 27, 2025

বিএনপি সর্বদা সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে আসছে : খন্দকার মুক্তাদির

সিলেটে নানা আয়োজনে রথযাত্রা উদযাপিত

বিএনপি সর্বদা সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে আসছে : খন্দকার মুক্তাদির

# বিএনপি এদেশে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে কাজ করছে

নানা আয়োজনে সিলেটে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৭জুন) সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার। দিনব্যাপী চলে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন, পূজা অর্চনাসহ নানা আয়োজন।

বিকেলে ইসকন যুগলটিলা মন্দিরে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল সম্প্রদায়ের মানুষ সমানভাবে ধর্মীয় উৎসব পালন করে যার যার অবস্থান থেকে। এ কারনে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেছে। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সহ সব ধর্মের মানুষ নিরাপদ ও নির্ভীক চিত্তে নিজ নিজ ধমের্র আচার-অনুষ্ঠান পালন করছেন।

তিনি আরোও বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেছে। বিগত ১৭ বছর ধরে সব ধর্মের মানুষ অনিরাপদে দেশে বসবাস করে আসছিলো। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে সব ধর্মের মানুষ নিরাপদ বসবাস নিশ্চিত করবে। তিনি ইসকন কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীদের যেকোন সমস্যা সমাধানে বিএনপি আন্তরিক।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন, যুগলটিলা সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে র‌্যালীর উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ভারতের সহকারী হাই কমিশনার টি হ্যান্ড সিং, শাবিপ্রবি অধ্যাপক নিলাদ্রী শেখর রায়। অনুষ্ঠান পরিচালনা করেন দেবামৃত নিতাই দাস।

উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণাঢ্য সাজে তিনটি বড় রথে জগন্নাথদেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বের হয় শোভাযাত্রা। নগরীর বিভিন্ন মন্দির থেকে উল্লেখযোগ্য সংখ্যক রথ রিকাবীবাজার রথযাত্রা মেলা প্রাঙ্গনে সমবেত হয়। রথ নিয়ে এ সময় পূণ্যার্থীরা শংখ, ঘন্টা, কাঁসর ঢাক, ঢোল, বাজিয়ে প্রার্থনা ও পূজা অর্চ্চনাদি শেষ করে জয়ধ্বনি দিয়ে পুরো নগরীকে মুখরিত করে।-বিজ্ঞপ্ত

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের