editor
প্রকাশিত: 5:14 PM, September 7, 2025
আসন্ন দুর্গাপূজায় অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সামনে দুর্গাপূজায় সারাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হতে পারে। গতবারের মতো এ বছরও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। পুলিশের সহযোগিতায় গত বছর পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছিল, এজন্য আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। তিনি জানান, এ বছরও দুর্গাপূজা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশ কাজ করছে।
নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সুষ্ঠু নির্বাচন কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। এর সঙ্গে জনগণের অংশগ্রহণ, রাজনৈতিক দলের ভূমিকা, নির্বাচন কমিশন ও প্রশাসনের সহযোগিতা জরুরি। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন সম্ভব নয়।
তিনি আরও জানান, এরই মধ্যে মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে পুলিশ পুরোদমে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পুলিশকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন ভুলে যাবেন। এবার দুর্নীতি ও মাদক নির্মূলে বিশেষ ভূমিকা রাখুন।
তিনি উল্লেখ করেন, সম্প্রতি পুলিশের নিয়োগ প্রক্রিয়া নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। আমি নিজে কারো জন্য কোনো সুপারিশ করিনি, মন্ত্রণালয় থেকেও কিছু হয়নি। এজন্য নিয়োগ প্রক্রিয়া নিরপেক্ষ হয়েছে।
পোস্টিং প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনের আগে পুলিশ কর্মকর্তাদের পোস্টিং লটারির মাধ্যমে করা হবে। এ ব্যাপারে আমি কোনো চাপ নেব না। প্রতিশ্রুতি অনুযায়ী লটারির মাধ্যমেই পোস্টিং হবে।
পরে লিখিত বক্তব্যে তিনি বলেন, পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ নিছক কোনো প্রশিক্ষণ নয়; এটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও তা রক্ষার প্রক্রিয়ায় পুলিশের পেশাদারিত্বের প্রতিশ্রুতি।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীহট্ট পুরোহিতমণ্ডলী কর্তৃক প্রকাশিত শারদীয় ‘বেদবার্তা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ) বিকাল ৩টায়
মেধা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি দিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর)
সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার দরগাহ ওয়াক্ফ এস্টেটের (ইসি নং-১৩৬৫১) ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দানবাক্সের অর্থ ও ওয়াক্ফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের
সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন এখন পুরো নগরজুড়ে টক অব দ্য টাউন। গুঞ্জন ও জোর আলোচনা চলছেÑমহানগর
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র মূল্যায়ন প্রতিবেদনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের