editor
প্রকাশিত: 12:01 PM, September 9, 2025
সকাল থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে তৈরি করা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। পরিচয় নিশ্চিত না হলে ও বিশ্ববিদ্যালয়ের কার্ড ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর শাহবাগ মোড় ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে দেওয়া হয়েছে ব্যারিকেড। ব্যারিকেডের ভেতরে পুলিশের সদস্যরা অবস্থান করছেন, আর অন্য পাশে শিক্ষার্থীদের পরিচয়পত্র যাচাই করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। থানার সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাব সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
আট কেন্দ্রে ভোট, ভোটার প্রায় ৪০ হাজার : মঙ্গলবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ৯১৫ জন এবং নারী ১৮ হাজার ৯৫৯ জন।
ভোটকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনস্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। প্রতিটি কেন্দ্রে এলইডি স্ক্রিনে সরাসরি ফলাফল প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ভোটগণনা নিয়ে কোনো ধরনের প্রশ্ন না ওঠে।
নিশ্ছিদ্র নিরাপত্তায় ডগ স্কোয়াড–বম্ব ডিসপোজাল ইউনিট সোমবার রাত থেকেই বিপুলসংখ্যক পুলিশ ক্যাম্পাসের প্রবেশপথে অবস্থান নেয়। পুলিশের পাশাপাশি বিএনসিসি ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে।
ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করতে টিএসসি এলাকায় অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট মোতায়েন করা হয়েছে।
দুই হাজার ৯৬ পুলিশ সদস্য দায়িত্বে : এর আগে, সোমবার সন্ধ্যায় টিএসসিতে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী জানান, ডাকসু ও হল সংসদ নির্বাচনের নিরাপত্তায় ২ হাজার ৯৬ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের সঙ্গে থাকছে ডগ স্কোয়াড, সোয়াট টিম, বিশেষায়িত টিম ও সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ।
তিনি বলেন, ডাকসুর নিরাপত্তা নিশ্চিত করতে গত এক সপ্তাহ ধরে নানাবিধ পুলিশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আশা করছি বড় কোনো ঘটনা ঘটবে না। প্রয়োজনে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে।
ডিএমপি কমিশনার আরও জানান, সোমবার রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত লাইসেন্সধারী ব্যক্তিরাও অস্ত্র বহন করতে পারবেন না। এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীহট্ট পুরোহিতমণ্ডলী কর্তৃক প্রকাশিত শারদীয় ‘বেদবার্তা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ) বিকাল ৩টায়
মেধা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি দিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর)
সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার দরগাহ ওয়াক্ফ এস্টেটের (ইসি নং-১৩৬৫১) ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দানবাক্সের অর্থ ও ওয়াক্ফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের
সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন এখন পুরো নগরজুড়ে টক অব দ্য টাউন। গুঞ্জন ও জোর আলোচনা চলছেÑমহানগর
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র মূল্যায়ন প্রতিবেদনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের