editor
প্রকাশিত: 5:04 PM, September 9, 2025
আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। প্রবাসীদের ভোট দিতে নির্বাচন কমিশনের সর্বাত্মক প্রচেষ্টা আছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আখতার আহমেদ বলেন, প্রবাসীরা আগামী নির্বাচনে ভোট দেবেন, এইটুকু আমরা বলতে পারি ইনশাআল্লাহ। সেজন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা আছে। তবে কতদিন আগে তারা রেজিস্ট্রেশন করবেন, কতদিন পর্যন্ত তারা ভোটিংয়ের ব্যবস্থাটা করবেন এটার যে টেকনিক্যালিটিজ আছে ট্রল এর মাধ্যমে আমরা যথা সময় আপনাদের আপডেট করে দেব। যাতে আপনাদের মাধ্যমে প্রবাসীরাও জানতে পারেন।
তিনি আরও বলেন, আউট অফ কান্ট্রি ভোটিংয়ের ব্যাপারে আপনারা জানেন, আমরা দুটা প্লাটফর্ম করছি একটা হচ্ছে প্রবাসে বাংলাদেশি যারা আছেন এনআইডি ধারী তারা নিবন্ধন করবেন। আরেকটা হচ্ছে দেশের অভ্যন্তরে যারা আছেন যারা নির্বাচন কাজের সংশ্লিষ্টতার সঙ্গে জড়িত বা আইনি হেফাজতে আছেন। ইনকান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেমটা আমরা ইন্ট্রোডিউস করব। এর অ্যাপটা তৈরি করা হচ্ছে বা এর প্ল্যাটফর্মটা তৈরি করা হচ্ছে। প্ল্যাটফর্মটা তৈরি করার সঙ্গে সঙ্গে এটা নিয়ে আমরা নিয়মিতভাবে ব্রিফিং করব।
রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন, নতুন ২২টি রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত সব কাগজপত্র একটি ব্রডশিটে সাজানো হচ্ছে, যা আগামীকাল কমিশনের কাছে জমা দেওয়া হবে। এরপর কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
দলীয় প্রতীক বরাদ্দের বিষয়ে তিনি বলেন, প্রতীক সংক্রান্ত একটা বিধিমালা সংশোধনের প্রস্তাব এখনো আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ উইংয়ে অপেক্ষমাণ আছে। আমরা আশা করছি এটা তাড়াতাড়ি আসবে। কারণ আমাদের রাজনৈতিক দলের নিবন্ধনের সঙ্গে প্রতীকের একটা সম্পর্ক আছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীহট্ট পুরোহিতমণ্ডলী কর্তৃক প্রকাশিত শারদীয় ‘বেদবার্তা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ) বিকাল ৩টায়
মেধা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি দিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর)
সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার দরগাহ ওয়াক্ফ এস্টেটের (ইসি নং-১৩৬৫১) ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দানবাক্সের অর্থ ও ওয়াক্ফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের
সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন এখন পুরো নগরজুড়ে টক অব দ্য টাউন। গুঞ্জন ও জোর আলোচনা চলছেÑমহানগর
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র মূল্যায়ন প্রতিবেদনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের