editor

প্রকাশিত: 5:33 PM, September 12, 2025

মঙ্গলে প্রাণের অস্তিত্বের ‘সম্ভাবনা’ দেখল নাসার পার্সিভ্যারেন্স রোভার

মঙ্গলে প্রাণের অস্তিত্বের ‘সম্ভাবনা’ দেখল নাসার পার্সিভ্যারেন্স রোভার

মঙ্গলে প্রাচীন বা বহু কোটি বছর আগে প্রাণের অস্তিত্ব থাকতে পারে– এমন সম্ভাব্য প্রমাণ খুঁজে পাওয়ার দাবি করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পার্সিভিয়ারেন্স রোভার। এটি মঙ্গলে প্রাণের অস্তিত্ব খোঁজার ক্ষেত্রে পাওয়া সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী প্রমাণ বলে মনে করছেন গবেষকরা।

এই প্রমাণ গ্রহবিজ্ঞানের গবেষণায় এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এটি প্রাচীন গ্রহটিতে ভিনগ্রহী জীবনের প্রমাণ পাওয়ার আশা আরও প্রবল করে তুলেছে।

নাসার এই আবিষ্কারের মূলে রয়েছে একটি পাথরের নমুনা। যার নাম দেওয়া হয়েছে ‘স্যাফায়ার ক্যানিয়ন’। এটি ২০২৪ সালের জুলাই মাসে চেয়াভা ফলস নামে পরিচিত একটি সমুদ্র পাড় থেকে সংগ্রহ করা হয়। এই এলাকা জেজেরো ক্রেটারের ঐতিহাসিক নদীপথের অংশ, যা কোটি কোটি বছর আগে পানিতে ভরপুর ছিল।

এ সংক্রান্ত গবেষণা প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘নেচার’-এ। পার্সিভিয়ারেন্স চেয়াভা ফলস থেকে যে নমুনা সংগ্রহ করেছে তাতে গবেষকরা ‘চিতাবাঘের দাগ’-এর মতো প্যাটার্ন ও খনিজ বৈশিষ্ট্য খুঁজে পেয়েছেন। যেগুলোকে বায়োসিগনেচার বলা হয়। বায়োসিগনেচার বলতে এমন আণবিক বা গঠনগত চিহ্ন বোঝায়, যা জৈবিক উৎস থেকেও আসতে পারে, আবার অজৈব প্রক্রিয়ার ফলেও তৈরি হতে পারে।

পৃথিবীতে এ ধরনের খনিজ প্রায়ই পানিবেষ্টিত পরিবেশে পাওয়া যায়। যা থেকে ধারণা করা হচ্ছে, একসময় মঙ্গলে অণুজীব বেঁচে থাকতে পারে। তবে বিজ্ঞানীরা জোর দিয়ে বলছেন, এ বিষয়ে নিশ্চিত হতে আরও পরীক্ষা দরকার। বিশেষত পৃথিবীর ল্যাবরেটরিতে বিশ্লেষণ করা প্রয়োজন। কারণ ভূতাত্ত্বিক প্রক্রিয়াও মাঝে মাঝে জীবনের মতো চিহ্ন তৈরি করতে পারে।

Sharing is caring!

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে: শেখ মো: নজরুল ইসলাম

জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে: শেখ মো: নজরুল ইসলাম

স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন

দক্ষিণ সুরমা সুইপার কলোনির ‘খান বোর্ডিং’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

দক্ষিণ সুরমা সুইপার কলোনির ‘খান বোর্ডিং’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনির প্রবেশমুখে অবস্থিত ‘খান বোর্ডিং’ নামক একটি আবাসিক হোটেল মাদকসেবী ও অপরাধীদের প্রধান ও নিরাপদ আশ্রয়ে

মহানগর বিএনপির শীর্ষে সুদীপ রঞ্জন সেন বাপ্পু

মহানগর বিএনপির শীর্ষে সুদীপ রঞ্জন সেন বাপ্পু

দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামের পরীক্ষিত সৈনিক এবং তৃণমূলের সুসংগঠিত সংগঠক

সিসিকের ২৪১ কর্মচারীর চাকরি স্থায়ীকরণ থমকে, সিইও’র অসহযোগিতার অভিযোগ

সিসিকের ২৪১ কর্মচারীর চাকরি স্থায়ীকরণ থমকে, সিইও’র অসহযোগিতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি

তৃণমূলের নির্ভরযোগ্য কাণ্ডারী এমরান চৌধুরী

তৃণমূলের নির্ভরযোগ্য কাণ্ডারী এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী এখন তৃণমূল নেতাকর্মীদের

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স