editor
প্রকাশিত: 1:49 PM, September 14, 2025
উদ্যোক্তা হওয়ার ওপর গুরুত্বারোপ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ কারও চাকরি করার জন্য আসেনি। মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য।
প্রযুক্তির কারণে বড় ধরনের সুযোগ আসছে। প্রযুক্তি আমাদের বিশ্বের সঙ্গে সমস্ত কাজে যুক্ত করে দিয়েছে।
সোমবার (সেপ্টেম্বর ১৪) রাজধানীর মোহাম্মদপুরের খিলজি রোডে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, এখন উদ্যোক্ততা হওয়ার সুযোগ আরও বেশি। এর বড় কারণ প্রযুক্তি। প্রযুক্তি আমাদের বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে। কাজেই প্রযুক্তিকে ব্যবহার করে, এখন সময় এসেছে সৃজনশীলতাকে কাজে লাগানো। এতে মানুষ যেখানে যেতে চায় সেখানে আমরা তাদের পৌঁছে দিতে পারি।
পিকেএসএফকে আরও বড় আকারে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের যাওয়ার পথ দীর্ঘ, কিন্তু আমাদের প্রস্তুতির পর্ব অনেক শক্ত। দারিদ্র নিরসনে বাংলাদেশের যে প্রস্তুতি অন্য কোনো এদেশে এ রকম হয়েছে কি না মনে হয় না। একেবারে গোড়াতে গিয়ে মানুষের সঙ্গে কাজ করা। সেটার যথেষ্ট কাজ হয়েছে, সবাই মিলে করেছে।
তিনি বলেন, যে স্টেজে এসেছে এখন একেবারে বড় আকারে যাওয়ার সময় এসেছে, পারা যাবে। টাকারও অভাব হওয়ার কথা না। কারণ আমাদের ওপরে আস্থা আছে সবার। সেভাবে অর্থনৈতিক সিস্টেমকে গড়ে তুললে সত্যি সত্যি আমরা মানুষকে উদ্যোক্তা করে দিতে পারি।
তিনি আরও বলেন, মানুষ কারও চাকরি করার জন্য আসেনি। মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজেই সেটার দিকে আমরা যেন যেতে পারি, আমরা সবাইকে সে সুযোগ যেন দিতে পারি।
এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পিকেএসএফ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জাকির আহমেদ খানসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের
সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি
সিলেটের আম্বরখানা সুরমা সুপার মার্কেট ও মানি এক্সচেঞ্জ বিল্ডিং এলাকায় এক শ্রেণির সক্রিয় দালাল চক্রের অপতৎপরতা চরম রূপ ধারণ করেছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ঘিরে মিথানল আমদানি, সীমান্তকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, পাথর ডাম্পিং এবং কথিত সিন্ডিকেটের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা
সিলেটের বিয়ানীবাজারের কুশিয়ারা এবং গোলাপগঞ্জ-গোবিন্দগঞ্জ সীমানাঘেঁষা সুরমা নদী থেকে ড্রেজার ও বলগেট বসিয়ে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছে। দিন-রাত প্রকাশ্যে