editor
প্রকাশিত: 12:54 PM, September 28, 2025
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোর্টল্যান্ডে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন এবং প্রয়োজনে পূর্ণ শক্তি ব্যবহারের অনুমতি দিয়েছেন। অভিবাসী বন্দিশিবির ঘিরে চলা বিক্ষোভ ঠেকাতে তার এই পদক্ষেপ।
তিনি বলেছেন, এই সিদ্ধান্তের ফলে অ্যান্টিফা ও অন্য দেশীয় সন্ত্রাসীদের হামলা থেকে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কেন্দ্রগুলোকে রক্ষা করা যাবে। তিনি ট্রুথ সোশ্যালের এক পোস্টে পোর্টল্যান্ডকে যুদ্ধবিধ্বস্ত শহর বলে উল্লেখ করেছেন।
এই ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের শহরগুলোতে সেনা মোতায়েনের পরিধি আরও বাড়াল ট্রাম্প প্রশাসন। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবেই ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ।
তবে এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ডেমোক্র্যাট দলীয় আইনপ্রণেতারা। তাদের বক্তব্য, পোর্টল্যান্ডে ফেডারেল সেনা পাঠানোর কোনো যৌক্তিকতা নেই।
ওরেগনের গভর্নর টিনা কোটেক বলেন, পোর্টল্যান্ডে কোনো জাতীয় নিরাপত্তা হুমকি নেই। আমাদের সম্প্রদায়গুলো নিরাপদ ও শান্ত পরিস্থিতে রয়েছে। শনিবার এক সংবাদ সম্মেলনে কোটেক বলেন, যে কোনো ধরনের সেনা মোতায়েন হবে ক্ষমতার অপব্যবহার।
এদিকে, ট্রাম্প প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন। তিনি কতদূর যাবেন, তা স্পষ্ট নয়। তার পোস্টে উল্লেখ করা হয়নি, তিনি ন্যাশনাল গার্ড নাকি নিয়মিত মার্কিন সেনাবাহিনী মোতায়েন করতে চান। আর পূর্ণ শক্তি ব্যবহারের অর্থ ঠিক কী, তাও পরিষ্কার নয়।
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা