editor
প্রকাশিত: 11:22 AM, October 1, 2025
সিলেটের সবচেয়ে দূরবর্তী উপজেলা সদর জকিগঞ্জ। শহর থেকে ৯১ কিলোমিটার দূরে জকিগঞ্জের অবস্থান। সিলেটের আঞ্চলিক সড়কগুলোর মধ্যে এটি অন্যতম একটি সড়ক। এ সড়কের সিলেট-জকিগঞ্জ এবং সিলেট-বিয়ানীবাজার সড়কে আজ বুধবার (১ অক্টবর) থেকে শুরু হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস।
জানা গেছে, সিলেট-জকিগঞ্জ সড়কে ৫টি উপজেলার যানবাহন চলাচল করে। উপজেলাগুলো হচ্ছে-দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, বড়লেখা, কানাইঘাট এবং জকিগঞ্জ। কিন্তু জনগুরুত্বপূর্ণ এ সড়কে এসি বাস সার্ভিস ছিল না। অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে জকিগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষের। বুধবার থেকে নিদ্রিষ্ট সময়ে এ দুটি উপজেলায় চালু হচ্ছে এসি বাস।
সিলেট-জকিগঞ্জ ও সিলেট-বিয়ানীবাজার রোড বাস-মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক আবুল কালাম গণমাধ্যমকে জানিয়েছেন, আপাতত সিলেট-জকিগঞ্জ এবং সিলেট-বিয়ানীবাজার রোডে চালু হচ্ছে এসি বাস সার্ভিস।
সিলেট থেকে জকিগঞ্জ উপজেলা সদরে ভাড়া ২৪০ এবং সিলেট থেকে বিয়ানীবাজার পর্যন্ত ১৭০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। মালিক সমিতির আওতাধীন মোট ৬টি এসি বাস চলবে।
জানা গেছে, সিলেট থেকে জকিগঞ্জ সকাল ৭টা ৫০মিনিট, ১০টা ৫০ মিনিট, দুপুর ২টা, বিকেল ৪টা ২০ মিনিট এবং সন্ধ্যা ৬টায় ছাড়বে এসি বাস। আর জকিগঞ্জ বাজার থেকে সকাল সাড়ে ৭টা, সকাল পৌনে ৯টা, সাড়ে ১১টা, বেলা ২টা ২০ মিনিট এবং বিকেল ৫টায় ছাড়বে এসি বাস।
সিলেট-জকিগঞ্জ সড়কে সিলেট থেকে বাস ছাড়ার পর সড়কের বাজার, আটগ্রাম, কালিগঞ্জ, এবং বাবুর বাজারে কেবলমাত্র বাস থামিয়ে যাত্রী উঠানামা করবে। এ সড়কের যাত্রীদের দাবি শাহগলি এবং সোনাসার বাজারে দুটি স্টপিজ দেয়া অত্যন্ত জরুরি।
সোনাসার এলাকার বাসীন্দা আব্দুল হানান্ন গণমাধ্যমকে জানান, সোনাসার স্ট্যান্ডে অন্ত্যত ২০টি গ্রামের মানুষ বাসে উঠানামা করেন। এখানে স্কুল, মাদ্রাসা, হাসপাতাল, ব্যাংকসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্টানও রয়েছে।
এছাড়া ভাড়া ২৪০ টাকার পরিবর্তে সর্বোচ্চ ২০০ টাকা রাখার দাবি তুলে ফেসবুকে ব্যাপক লেখালেখিও করেছেন জকিগঞ্জের মানুষ।
এদিকে বিয়ানীবাজার রোডের বাস চলাচলের সময়সূচি এবং স্টপিজের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের
সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,