editor

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২৫

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

1

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে আলোচিত প্রার্থী সাবেক অধিনায়ক তামিম ইকবাল নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

7

বুধবার (১ অক্টোবর) সকাল ১০টা নাগাদ মিরপুরে হাজির হন তামিম। এ ছাড়া সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরুদের মতো হেভিওয়েট প্রার্থীদেরও দেখা যায় মিরপুরে। আজ দুপুর ১২টা পর্যন্ত বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য প্রার্থিতা বাতিলের শেষ সময়। তার আগেই নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন তামিম।

বুধবার সকালে প্রয়োজনীয় কাগজপত্র হাতে বিসিবিতে হাজির হন তামিম। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র টিকে গেলেও নিজেই স্বেচ্ছায় তা প্রত্যাহার করে নেন। মূলত কয়েকটি ক্লাবকে বিসিবির কাউন্সিলরশিপ না দেওয়ার কারণে অসন্তোষ ছিল তার।

2

খেলোয়াড়ি জীবনের পাট চুকিয়ে তামিম বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখতে চেয়েছিলেন বোর্ডে এসে। বিশেষ করে ক্রিকেট অপারেশনে সক্রিয় হওয়ার ইচ্ছা ছিল তার। তবে সেটা এবার আর হচ্ছে না। এদিকে তামিম না থাকায় নির্বাচনে পরিচালক পদ নিয়ে লড়াইয়ের চিত্র অনেকটাই বদলে যাবে। অন্য প্রার্থীদের জন্য সুযোগ বেড়ে যেতে পারে বলে মনে করছেন অনেকেই।

2

উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন।

2

ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকের ভোটে হবে সভাপতি নির্বাচন।

Sharing is caring!

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

রায়হান হত্যা মামলায় নতুন মোড়: আকবরের জামিন ও দেশত্যাগে বেলাল মুরাদের সহযোগিতার অভিযোগ

রায়হান হত্যা মামলায় নতুন মোড়: আকবরের জামিন ও দেশত্যাগে বেলাল মুরাদের সহযোগিতার অভিযোগ

6 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি : খন্দকার মুক্তাদির

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি : খন্দকার মুক্তাদির

2 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,

সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কোতোয়ালী থানার ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কোতোয়ালী থানার ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

4 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি

নিষিদ্ধ সংগঠনের নেতা ও মামলার পলাতক আসামী নিয়ে শাহপরাণ মাজার পরিদর্শনে জেলা প্রশাসক

নিষিদ্ধ সংগঠনের নেতা ও মামলার পলাতক আসামী নিয়ে শাহপরাণ মাজার পরিদর্শনে জেলা প্রশাসক

3 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক

সিলেটবাসীর উদ্দেশে ডিসি সারওয়ার আলমের বার্তা

সিলেটবাসীর উদ্দেশে ডিসি সারওয়ার আলমের বার্তা

8 সিলেটবাসীকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়েছেন জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া মো. সারওয়ার আলম।

দরগাহ মাজারের দানবক্সের ১৭ লাখ টাকার সাথে ডিসি সারওয়ারের ৫ লাখ টাকা অনুদান

দরগাহ মাজারের দানবক্সের ১৭ লাখ টাকার সাথে ডিসি সারওয়ারের ৫ লাখ টাকা অনুদান

2 সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (র.)-এর মাজারের দানবক্সে পাওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার সাথে জেলা প্রশাসনের

সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সুদীপ রঞ্জন সেন

সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সুদীপ রঞ্জন সেন

3 হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহ্বায়ক সুদীপ রঞ্জন

মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাবের ভূমিকা অনন্য: আব্দুল কাইয়ুম চৌধুরী

মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাবের ভূমিকা অনন্য: আব্দুল কাইয়ুম চৌধুরী

7 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাব অব সিলেট দীর্ঘদিন ধরে অত্যন্ত

1
7