editor

প্রকাশিত: 5:06 PM, October 1, 2025

সিসিকের বালুচরে মালিক শ্রমিক ঐক্য পরিষদের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

সিসিকের বালুচরে মালিক শ্রমিক ঐক্য পরিষদের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

সিলেট সিটি কর্পোরেশনের বালুচর আল ইসলা এলাকায় মালিক শ্রমিক ঐক্য পরিষদের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১লা অক্টোবর) দুপুরে ব্যাটারি চালিত রিক্সার রোড পারমিট প্রদানের দাবিতে ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিসিকের ৩৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের শাখা সভাপতি সুহেল আহমদ সোয়েব এর সভাপতিত্বে ও শ্রমিক নেতা মো. হাবিবুর রহমানের পরিচালনায় শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মহানগর শাখার সহ সভাপতি আব্দুল জলিল, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আব্দুস সোবহান।

বক্তব্য রাখেন প্রবীন শ্রমিক নেতা মো. মন্তাজ মিয়া, আব্দুল গণি, হেকিম মিয়া, সৈয়দ আলী, মো. খলিল মিয়া, শ্রমিক নেতা ছয়ফুল মিয়া, সুলাইমান আহমদ, ফারুক মিয়া, মো. আরী, আলমগীর মিয়া, আলী নূর, হারিছ আলী, ফারুক মিয়া প্রমুখ। সমাবেশে সংগঠনের ৩৬নং ওয়ার্ড শাখার অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা শ্রমিকদের আয়-রুজির রাস্তা খুলে দিয়ে পেটের ভাত জোগাড়ের ব্যবস্থা করতে রোড পারমিট দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বলেন, অন্যান্য জেলায় রোড পারমিট দিয়ে ব্যাটারি চালিত রিক্সা চলাচল করতে দেওয়া হলেও শুধু সিলেটে দেওয়া হচ্ছে না, যা রিক্সা শ্রমিকদের সাথে বৈষম্য করা হচ্ছে। জুলাই-গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করলেও শ্রমজীবী রিক্সা শ্রমিকরা এখনও বৈষম্যের শিকার হচ্ছেন।

বক্তারা বলেন, স্কুল, কলেজ, মাদ্রসা, ইউনিভার্সিটির শিক্ষার্থী ও নগরবাসী অল্প ভাড়ায় যাতায়াত করতেন ব্যাটারী চালিত রিক্সার মাধ্যমে। আজ তারাও বঞ্চিত রয়েছেন। মালিক-শ্রমিকদের পরিবার-পরিজন ও নগরবাসীর সর্বদিক বিবেচনা করে সিলেট নগরীতে ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক চলাচলের ব্যবস্থা করে দেওয়ার জোর দাবি জানান বক্তারা।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,