editor

প্রকাশিত: 2:11 PM, October 2, 2025

আ.লীগের আমলে বারবার সাম্প্রদায়িক উসকানি সংগঠিত হয়েছে : মির্জা ফখরুল

আ.লীগের আমলে বারবার সাম্প্রদায়িক উসকানি সংগঠিত হয়েছে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বারবার সাম্প্রদায়িক উসকানি সৃষ্টি, বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর উপাসনালয়ে হামলা-ভাঙচুর এবং নানা সাজানো অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে।

শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা উল্লেখ করেন বিএনপির মহাসচিব।

বুধবার (০১ অক্টোবর) বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে তার এ বাণী প্রকাশিত হয়।

বাণীতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব শারদীয় দুর্গাপূজা এবং বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমি হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের অব্যাহত সুখ, শান্তি ও কল্যাণ কামনা করি।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালি সনাতন সম্প্রদায়ের জীবনে আলোকোজ্জ্বল ঐতিহ্যের প্রতীক। যুগের পর যুগ এই উৎসব কেবল বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী বাঙালি হিন্দুদের কাছে ঐশ্বর্যময় ঐতিহ্য হিসেবে মর্যাদা পেয়েছে। দেবী দুর্গা শক্তি ও সাহসের প্রতীক হয়ে মানুষের মাঝে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা জাগান।

বিশ্বের যে কোনো উৎসবই মানুষের মাঝে আনন্দ ও শুভেচ্ছা বয়ে আনে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, উৎসবের প্রাঙ্গণ কারো জন্য সীমাবদ্ধ নয়। এটি সবার মিলনক্ষেত্র। বাংলাদেশের মৃত্তিকা থেকে যে ঐতিহ্য উৎসারিত, সেটির ভেতরেই ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধ নিহিত। দুর্গাপূজার মূল বার্তা হচ্ছে—অশুভের ওপর শুভের জয়।

আওয়ামী লীগ সরকারের ঘাপটি মেরে থাকা অনুচরেরা আজও তৎপর বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তবে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে পূজামণ্ডপ পাহারা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শান্তি ও সহাবস্থানের মধ্য দিয়ে দুর্গাপূজা যেন নির্বিঘ্নে শেষ হয়, সেই প্রতিশ্রুতিতে বিএনপিও দৃঢ় প্রতিজ্ঞ।

মির্জা ফখরুল আরও বলেন, ধর্মীয় উৎসব কখনো সাম্প্রদায়িক গণ্ডিতে আটকে থাকে না। উৎসব সীমানা অতিক্রম করে সব মানুষের মিলনের ক্ষেত্র তৈরি করে, আত্মাকে উদ্দীপ্ত করে।

তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, অপশক্তির কোনো অশুভ তৎপরতায় যেন দুর্গাপূজার উৎসব বিঘ্নিত না হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। আমরা সবাই বাংলাদেশি—এটাই আমাদের গর্ব, এটাই আমাদের একমাত্র পরিচয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

গোলাপগঞ্জে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জে ‘ ডায়বেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস

আবৃত্তিকথন’র প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

আবৃত্তিকথন’র প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

আবৃত্তি শুধু প্রয়োগ শিল্প নয়, নিত্যজীবন মানোন্নয়নের সহজ বিধানও। রূপ-রস-গন্ধ-স্পর্শকে শব্দের মাধ্যমে বোধের কাছে নিয়ে যাওয়া এবং সেই অখণ্ড বোধকে

শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে: নজরুল ইসলাম

শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে: নজরুল ইসলাম

সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।

সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: বাণিজ্যমন্ত্রী

সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: বাণিজ্যমন্ত্রী

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দেশের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

গোয়াইনঘাটের টুকইর ভটের বাড়িতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা বুধবার

গোয়াইনঘাটের টুকইর ভটের বাড়িতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা বুধবার

পারিবারিক রীতি ও ঐতিহ্য এবং শাক্তাচার বিধানানুসারে প্রতি বছরের ন্যায় শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আগামী বুধবার (১৮ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলার

সিলেটে সবজির দাম কমেছে, চড়া মুরগির বাজার

সিলেটে সবজির দাম কমেছে, চড়া মুরগির বাজার

সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে সিলেট নগরীর বাজারগুলোতে শীত ও গ্রীষ্মকালীন প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা

লালদীঘিরপাড় হকার্স মার্কেট ফাঁকা, নগরীর ফুটপাত দখল

লালদীঘিরপাড় হকার্স মার্কেট ফাঁকা, নগরীর ফুটপাত দখল

সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার, জিন্দাবাজার কিংবা চৌহাট্টাÑযে কোনো ফুটপাত দিয়ে নির্বিঘ্নে হেঁটে যাওয়ার উপায় নেই। ব্যস্ত সড়কে পা রাখলেই সাধারণ

স্বপ্নের দেওয়ান বাজার ইউনিয়ন গড়তে চান বিএনপি নেতা তোফায়েল আহমদ সোহেল

স্বপ্নের দেওয়ান বাজার ইউনিয়ন গড়তে চান বিএনপি নেতা তোফায়েল আহমদ সোহেল

সিলেটের বালাগঞ্জ উপজেলার ৩ নম্বর দেওয়ান বাজার ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন