editor

প্রকাশিত: 11:16 AM, November 4, 2025

বিএনপির প্রার্থী তালিকায় ৮৩ নতুন মুখ

বিএনপির প্রার্থী তালিকায় ৮৩ নতুন মুখ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত তালিকায় নতুন মুখ হিসেবে উঠে এসেছেন ৮৩ জন প্রার্থী, যাদের মধ্যে অনেকে এর আগে কখনও জাতীয় নির্বাচনে অংশ নেননি।

তাদের মধ্যে রয়েছেন- নীলফামারী-২ আসনে এএইচএম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল, রংপুর-১ আসনে মোকাররম হোসেন সুজন, রংপুর-৩ আসনে শামসুজ্জামান শামু, কুড়িগ্রাম-২ আসনে মোহাম্মদ সোহেল হোসেন কায়কোবাদ, গাইবান্ধা-২ আসনে আনিসুজ্জামান খান বাবু, গাইবান্ধা-৪ আসনে মোহাম্মদ ফারুক আলম সরকার, জয়পুরহাট-১ আসনে মোহাম্মদ মাসুদ রানা প্রধান, জয়পুরহাট-২ আসনে সাবেক সচিব আব্দুল বারী, নীলফামারী-৪ আসনে মোহাম্মদ আব্দুল গফুর সরকার, নওগাঁ-১ আসনে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৩ আসনে ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনে একরামুল বারী টিপু, নওগাঁ-৬ আসনে শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম, রাজশাহী-১ আসনে মোহাম্মদ শরীফ উদ্দিন, রাজশাহী-৪ আসনে ডিএমডি জিয়াউর রহমান, রাজশাহী-৫ আসনে অধ্যাপক নজরুল ইসলাম, নাটোর-১ আসনে ফারজানা শারমিন, সিরাজগঞ্জ-৪ আসনে এস এম আকবর আলী, সিরাজগঞ্জ-৩ আসনে আইনুল হক, পাবনা-৩ আসনে মোহাম্মদ হাসান জাফির তুহিন, পাবনা-৫ আসনে মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, কুষ্টিয়া-২ আসনে রাগীব রউফ চৌধুরী, ঝিনাইদহ-৩ আসনে মোহাম্মদ মেহেদি হাসান, যশোর-২ আসনে মোহাম্মদ সাবিরা সুলতানা, খুলনা-৬ আসনে মনিরুল হাসান বাপ্পী, যশোর-৬ আসনে কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাতক্ষীরা-২ আসনে আব্দুর রউফ, সাতক্ষীরা-৪ আসনে মো. মনিরুজ্জামান।

বরগুনা-১ আসনে নজরুল ইসলাম মোল্লা, ভোলা-৪ আসনে মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, বরিশাল-৪ আসনে মোহাম্মদ রাজিব আহসান, পিরোজপুর-২ আসনে আহমেদ সোহেল মনজুর, টাঙ্গাইল-৩ আসনে এ এস এম উবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ আসনে মোহাম্মদ লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৬ আসনে রবিউল আওয়াল লাভলু, টাঙ্গাইল-৮ আসনে আহমেদ আযম খান, ময়মনসিংহ-১ আসনে সৈয়দ ইমরান সালেহ, ময়মনসিংহ-২ আসনে মোতাহের হোসেন তালুকদার, ময়মনসিংহ-৬ আসনে মো. আখতারুল আলম, ময়মনসিংহ-৮ আসনে লুতফুল্লাহেল মাজেদ এবং ময়মনসিংহ-৯ আসনে ইয়াসের খান চৌধুরী।

এছাড়া কিশোরগঞ্জ-২ আসনে অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, মুন্সীগঞ্জ-১ আসনে শেখ মো. আবদুল্লাহ, ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিন, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ আসনে মো. শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ আসনে আমিনুল হক, গাজীপুর-২ আসনে এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, নারায়ণগঞ্জ-১ আসনে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনে মো. আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ আসনে মো. মাসুদুজ্জামান, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ আহমেদ, ফরিদপুর-৪ আসনে শহীদুল ইসলাম বাবুল, গোপালগঞ্জ-১ আসনে মো. সেলিমুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ-২ আসনে ডা. কে এম বাবর আলী, মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লা, শরীয়তপুর-১ আসনে সাইদ আহমেদ আসলাম।

সুনামগঞ্জ-৩ আসনে মোহাম্মদ কয়সর আহমেদ, সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলন, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে মোহাম্মদ আবদুল মালিক, সিলেট-৬ আসনে এমরান আহমেদ চৌধুরী, মৌলভীবাজার-২ আসনে সওকত হোসেন সকু, হবিগঞ্জ-২ আসনে আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৪ আসনে এস এম ফয়সাল, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এস এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মো. আব্দুল মান্নান, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন, সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক, কুমিল্লা-৫ আসনে মো. জসিম উদ্দিন, নোয়াখালী-৫ আসনে মোহাম্মদ ফখরুল ইসলাম, কুমিল্লা-১১ আসনে মো. কামরুল হুদা, ফেনী-৩ আসনে আব্দুল আওয়াল মিন্টু, নোয়াখালী-৬ আসনে মোহাম্মদ মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম-২ আসনে সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ আসনে কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম-৫ আসনে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ আসনে হুম্মম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনে এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম-১৬ আসনে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষিত প্রার্থীদের নাম প্রাথমিকভাবে নির্ধারিত হলেও মনোনয়ন বোর্ডের চূড়ান্ত অনুমোদনের পরই তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাশাপাশি যেসব আসনে জোটগত সমঝোতা বা শরিক দলের প্রার্থী নির্ধারণ বাকি আছে, সেসব বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও