editor
প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫
আসন্ন কপ-৩০ জলবায়ু সম্মেলনের প্রাক্কালে বাংলাদেশে জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার অভিযোজন ও সহনশীলতার মডেল দেখতে খুলনার দাকোপ সফর করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত অভিনেত্রী জয়া আহসান এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
তাদের এই সফরের মূল উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তনের বাস্তব প্রভাব এবং ঝুঁকিতে থাকা মানুষের সংগ্রাম, সক্ষমতা ও অভিযোজনমূলক উদ্যোগগুলো সরাসরি দেখা। সফরের অংশ হিসেবে তারা স্থানীয় সরকার বিভাগ, সুইডেন ও ডেনমার্কের সহায়তায় বাস্তবায়িত ইউএনডিপি ও ইউএনসিডিএফের লজিক প্রকল্প পরিদর্শন করেন। প্রকল্পটি স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের জলবায়ু অভিযোজন ও বিকল্প জীবিকার সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জয়া আহসান সফর শেষে বলেন, দাকোপে এসে আমি দেখলাম, জলবায়ু পরিবর্তন এখানে কেবল একটি সংবাদ নয়, এটি প্রতিদিনের বাস্তবতা। এই চ্যালেঞ্জের মাঝেও মানুষ যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে, তা অসাধারণ মানবিক শক্তির উদাহরণ।
স্টেফান লিলার মন্তব্য করেন, এটি ভবিষ্যতের আশঙ্কা নয়, এটি আজকের সংগ্রাম। বিশেষ করে নারীদের নেতৃত্ব ও অভিযোজন ক্ষমতা অনুপ্রেরণাদায়ক। কপ-৩০-এ বাংলাদেশের এই গল্প বিশ্বকে শুনতে হবে।
সফরের সময় তারা দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নে স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং পানি সংকট, লবণাক্ততা প্রতিরোধ, ঘূর্ণিঝড় প্রস্তুতি ও অভিযোজনমূলক উদ্ভাবন দেখেন।
এ ছাড়া, ইউএনডিপি ও ইউএনসিডিএফের লজিক প্রকল্পের আওতায় স্থানীয় জনগণের জন্য বিভিন্ন উদ্যোগের সুবিধা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এর মাধ্যমে, প্রান্তিক জনগণের জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তাদের আত্মনির্ভরশীলতা আরও শক্তিশালী হচ্ছে।
7 মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সরকারি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে নগরীতে বিজয়ের পতাকা মিছিল বের করা হয়েছে।
1 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
1 মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট-২৭৩৭ এর উদ্যেগে নগরীতে এক
3 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের নেতৃবৃন্দ। 7
5 নগরীর ঝেরঝেরীপাড়া ২২, এভারগ্রীন নিবাসী ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট
1 সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদ এর শ্রদ্ধেয় বড়ো ভাই সাহেদুর রহমান সাহেদ (৫০) মঙ্গলবার সন্ধ্যা ৭.
5 সিলেট নগরীর কাজলশাহস্থ এন জে এল ইএনটি সেন্টার এর কর্ণধার বরেণ্য চিকিৎসক ডা. নূরুল হুদা নাঈমের উদ্যোগে মহান বিজয়
3 মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে নিহত