editor

প্রকাশিত: 11:09 AM, November 9, 2025

ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং-ওয়ং, শত শত ফ্লাইট বাতিল

ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং-ওয়ং, শত শত ফ্লাইট বাতিল

4

ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং-ওয়ং। ফিলিপাইনে এটি আঘাত হানতে পারে। বর্তমানে ১৮৫ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে টাইফুনটি। এর প্রভাবে এরই মধ্যে এক লাখের বেশি বাসিন্দাকে সরিয়ে নিয়েছে দেশটি। এ ছাড়া শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

7

ফিলিপাইনের সরকার জানিয়েছে, পার টাইফুন ফাং-ওয়ংয়ের প্রভাবে পূর্ব ও উত্তরাঞ্চল থেকে এক লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রোববার এটি সুপার টাইফুনে রূপ নিয়েছে। এর ফলে প্রবল বর্ষণ, বিধ্বংসী বাতাস এবং জলোচ্ছ্বাসের পূর্বাভাস করা হয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ৫ নম্বর সতর্কতা সংকেত জারি তথা যা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ-পূর্ব লুজনের বিভিন্ন এলাকা—বিশেষ করে কাটানডুয়ানেস, কামারিনেস নরতে এবং কামারিনেস সুর প্রদেশে। এ ছাড়া রাজধানী মেট্রো ম্যানিলা ও আশপাশের এলাকাগুলোকে সিগন্যাল নম্বর ৩ এর আওতায় আনা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ঝড়ে বাতাসের গতি ১৮৫ কিলোমিটার, যা বেড়ে ২৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। স্থানীয়ভাবে ‘উওয়ান’ নামে পরিচিত এ ঝড়টি রোববার রাতের মধ্যেই লুজনের অরোরা প্রদেশে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ।

টাইফুনের প্রভাবে দেশটির পূর্বাঞ্চলীয় ইস্টার্ন ভিসায়াস অঞ্চলের কিছু স্থানে এরই মধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ফিলিপাইন কোস্টগার্ড কর্তৃক প্রকাশিত ছবিতে দেখা গেছে, কামারিনেস সুর অঞ্চলে মানুষজন ছোট নৌকা থেকে মালপত্রসহ ট্রাকে উঠছে, ঝড়ের আগেই নিরাপদ আশ্রয়ের জন্য রওয়ানা হয়েছেন বাসিন্দারা।

4

ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুনের প্রভাবে তিন শতাধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম এবিএস-সিবিএন নিউজ প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কাটানডুয়ানেস প্রদেশে প্রবল বাতাসে গাছের ডালপালা দুলছে, আকাশে ঘন মেঘ আর ঝোড়ো বৃষ্টির শব্দ চারদিকে প্রতিধ্বনিত হচ্ছে।

4

আবহাওয়া বিভাগের সতর্কবার্তায় বলা হয়েছে, ফাং-ওয়ং পরবর্তী ২৪ ঘণ্টা ‘অত্যন্ত বিপজ্জনক’ ঘূর্ণিঝড় অবস্থায় থাকবে। এটি দেশের মধ্যাঞ্চল অতিক্রমের পর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

5 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

3 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

8 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

2 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

2 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

2 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

3 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

8 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
2