editor
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫
সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহারকে তার দায়িত্ব থেকে অব্যাহতিপূর্বক একটি চিঠি গত ২৮ সেপ্টেম্বর দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো হয়। যা সিলেট জেলা বিএনপির পূর্ব অনুমোদন কিংবা অবহিতকরণ ছাড়াই প্রেরণ করা হয়েছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ স্বাক্ষরিত এ ধরনের প্রদক্ষেপ বিএনপির গঠনতন্ত্র, সাংগঠনিক শৃঙ্খলা ও দলীয় নীতি-আদর্শের পরিপন্থী।
সিলেট জেলা বিএনপির সদস্য ও দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহার বিগত আন্দোলন-সংগ্রাম এবং জুলাই-আগস্টের গণআন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। আন্দোলন-সংগ্রামে সক্রিয় একজন নেতার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত গ্রহণ অনভিপ্রেত।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পাঠানো চিঠির কার্যকারিতা জেলা বিএনপি স্থগিত করেছে। সেই সাথে এ ঘটনার কারণ সম্বলিত সুস্পষ্ট লিখিত বক্তব্য আগামী ৭ কার্যদিবসের মধ্যে জেলা বিএনপির নিকট দাখিল করার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজকে নির্দেশ প্রদান করেছেন।
পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় অভ্যন্তরে বিভেদ সৃষ্টি হয়, এরকম কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহবান জানান জেলা বিএনপির নেতৃবৃন্দ।
1 খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান বলেছেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের
1 ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের নবনিযুক্ত পরিচালক ড. সৈয়দ শাহ এমরান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মউশিক শিক্ষক কল্যাণ
4 মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সরকারি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে নগরীতে বিজয়ের পতাকা মিছিল বের করা হয়েছে।
7 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
7 মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট-২৭৩৭ এর উদ্যেগে নগরীতে এক
8 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের নেতৃবৃন্দ। মঙ্গলবার
7 নগরীর ঝেরঝেরীপাড়া ২২, এভারগ্রীন নিবাসী ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট
6 সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদ এর শ্রদ্ধেয় বড়ো ভাই সাহেদুর রহমান সাহেদ (৫০) মঙ্গলবার সন্ধ্যা ৭.