editor

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫

আলতাফ হোসেন সুমনের উদ্যোগে নগরীতে প্রচারণা মিছিল

আলতাফ হোসেন সুমনের উদ্যোগে নগরীতে প্রচারণা মিছিল

7

সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন, ৩১ দফা বাস্তবায়ন, সিলেটের সিংহ পুরুষ এম ইলিয়াস আলী সহ গুম হওয়া নেতৃবৃন্দের সন্ধান ফিরিয়ে দেওয়া এবং সিলেটের ৬টি আসনে ধানের শীষের প্রার্থীদের সমর্থনে প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন সুমন এর উদ্যোগে মিছিলটি সিলেটের রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

3

এসময় আলতাফ হোসেন সুমন বলেন, আমাকে দল থেকে বহিষ্কারের পরও নেতাকর্মীরা যেভাবে পাশে ছিলেন, তা আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি কৃতজ্ঞ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি, যাদের সিদ্ধান্তে আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে।

1

তিনি আরও বলেন, আজ আমাদের মূল লক্ষ্য হলো বিএনপির ৩১ দফা বাস্তবায়ন এবং গুম হওয়া নেতাকর্মীদের, বিশেষ করে সিলেটের সিংহপুরুষ এম ইলিয়াস আলীসহ সকল নিখোঁজ নেতার সন্ধান আদায় করা।

5

তিনি আসন্ন নির্বাচনে সিলেটের ৬টি আসনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সৈয়দ জয়নুল হক, গোলাপগঞ্জ পৌর যুবদলের আহবায়ক এনামূল হক এনাম, ওসমানী নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আব্দুল্লাহ ইলিয়াস, এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান মো. সামী, গোয়াইঘাট উপজেলা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহমদ, সদস্য সচিব মোমিনুল হক, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল মাহমুদ, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, ওসমানী নগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজু আহমদ রাজ, গোয়াইনঘাট সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আলামিন সারওয়ার, দক্ষিণ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান মাহিন, শাহজালাল ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাহেল আহমদ, বারহাল ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছাত্রদলের সভাপতি ফাহাদ হোসেন, এম সাইফুর রহমান টেকনিকেল কলেজ ছাত্রদলের সভাপতি সালমান আহমদ, রুস্তমপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার নাবিল, আমির মিয়া স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত প্রমুখ। এছাড়াও মিছিল ও সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের জেলা ও মহানগরের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিসিকের ২৫নং ওয়ার্ডের আলোচনায় কাউন্সিলর প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হাসান জুয়েল

সিসিকের ২৫নং ওয়ার্ডের আলোচনায় কাউন্সিলর প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হাসান জুয়েল

5 সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৫নং ওয়ার্ডের আলোচনার শীর্ষে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী কামাল

সুনামগঞ্জ সমিতি সিলেটের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জ সমিতি সিলেটের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

2 সুনামগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 6 শনিবার

মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে জালালাবাদ রানার্স সোসাইটির ইফতার মাহফিল

মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে জালালাবাদ রানার্স সোসাইটির ইফতার মাহফিল

4 ‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে

সিলেটে ‘ইউর হেল্পিং হ্যান্ডস ২০২০’-এর উদ্যোগে ইফতার মাহফিল

সিলেটে ‘ইউর হেল্পিং হ্যান্ডস ২০২০’-এর উদ্যোগে ইফতার মাহফিল

1 মানবসেবামূলক সংগঠন ‘ইউর হেল্পিং হ্যান্ডস ২০২০’-এর উদ্যোগে যুক্তরাজ্য ও বাংলাদেশের বন্ধুদের সমন্বয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 8

সাধারণ মানুষের পাশে থাকাই বিএনপির লক্ষ্য: মিফতাহ্ সিদ্দিকী

সাধারণ মানুষের পাশে থাকাই বিএনপির লক্ষ্য: মিফতাহ্ সিদ্দিকী

7 বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির

ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

5 বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পেলেও আমাদের

ব্লাড ডোনার সোসাইটির সিলেটের উদ্যোগে ২৫০ মানুষের মধ্যে ইফতার বিতরণ

ব্লাড ডোনার সোসাইটির সিলেটের উদ্যোগে ২৫০ মানুষের মধ্যে ইফতার বিতরণ

8 সিলেটে আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘ব্লাড ডোনার সোসাইটি সিলেট এর উদ্যোগে ২৫০ জন রোজাদার ও অসহায় মানুষের মধ্যে

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

6 দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক নিরাপত্তার এক অনন্য মাইলফলক হিসেবে ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সরকারি সম্মানি

1
5