editor
প্রকাশিত: 7:31 PM, December 14, 2025
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজ শিক্ষক পর্ষদ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছা: তাহমিনা আক্তার।
আয়োজক কমিটির সভাপতি ও রসায়ন বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও এইচএসসি বিএমটি বিভাগের বিভাগীয় প্রধান লে. মো. মনিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন করেজ শিক্ষক পর্ষদ সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. আলী হাসান পারভেজ। অনুষ্ঠানে কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ আলোচনায় অংশগ্রহণ করেন। এছাড়াও কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠান শেষে বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মাদ যুননূরাইন।
এদিকে সিলেট সরকারি মদন মোহন কলেজ বিএনসিসি প্লাটুন ও বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরামের যৌথ উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রায় শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। রবিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছা: তাহমিনা আক্তার।
৭ বিএনসিসি ব্যাটালিয়ন কম্পানি কমান্ডার এ কম্পানি লে. মো. মনিরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সারওয়ার আলম মিতুন, ইয়ূথ ক্যাডেট ফোরাম সিলেট জেলার সভাপতি রোটারিয়ান রাসেল মাহবুব।
উপস্থিত ছিলেন এবিএম এনায়েত হোসেন, রুফিয়া বেগম, ইমন কান্তি দাস, ফারক হাসান সুজন, মইনুল হক, সুলতান রাজু, মাসুদা সিদ্দিকা, আয়সা আক্তার, মুহিত খান, জুমায়ের আহমদ তামিম, আহসান প্রমুখ। অনুষ্ঠানে প্রায় শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি সিলেট সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছা: তাহমিনা আক্তার সহ অতিথিবৃন্দ।
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা