editor
প্রকাশিত: 11:38 AM, December 17, 2025
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেট, সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। এসময় তারা মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও লাখো বাঙালি শহীদানদের আত্মার মাগফেরাত কামনা করেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের সিনিয়র সহ-সভাপতি মো. আবর মিয়া পীর, সাধারণ সম্পাদক রোটারিয়ান আমির উদ্দিন শিহাব, সাংগঠনিক সম্পাদক, বাউল শীতন বাবু, সহ সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ সালাম, সহ প্রচার সম্পাদক সিলেটি মাসুক, মহিলা বিষয়ক সম্পাদকী সৌভাগ্য রুবি, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা ফারজানা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক উদাসী লাল প্রমুখ।
সংগঠনের প্রধান উপদেষ্টা লন্ডন প্রবাসী গীতিকার সফিক শাহ বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেট এর নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করায়।
লন্ডন থেকে খুদে বার্তায় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও বিজয় আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা কোনোভাবেই যেন ভূলুণ্ঠিত না হয়, সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।
3 দারুল উলুম কানাইঘাটের মুহতামিম ও শায়খুল হাদিস, শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.)-এর সুযোগ্য খলিফা ও জামাতা, বরেণ্য আলেম
2 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ
8 দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক
7 স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয়
1 * অপরাধের স্বর্গরাজ্য ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন * আওয়ামী লীগ থেকে এনসিপি: রাতারাতি রূপবদল * আফজালের উসকানিমূলক বক্তব্য ও
6 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক
2 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা
8 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়