editor

প্রকাশিত: 6:44 PM, January 8, 2026

মহীয়সী নেত্রী বেগম জিয়ার আপসহীন আদর্শ আমাদের ধারণ করতে হবে : খন্দকার মুক্তাদির

মহীয়সী নেত্রী বেগম জিয়ার আপসহীন আদর্শ আমাদের ধারণ করতে হবে : খন্দকার মুক্তাদির

8

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মহীয়সী নেত্রী বেগম জিয়ার আপসহীন আদর্শই আমাদের ধারণ করতে হবে। বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার নেতৃত্ব, ত্যাগ ও সাহসিকতা এ দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন আদর্শের প্রতীক। দেশ ও জাতির ক্রান্তিকালে তিনি কখনো মাথানত করেননি। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

3

তিনি বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও বর্তমান মহানগর বিএনপির সম্মানিত সদস্য বদরুজ্জামান সেলিমের উদ্যোগে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা একথাগুলো বলেন।

2

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া কেবল একজন জেনারেলের শান্ত সুবোধ ঘরণী থেকে এক অদম্য নেত্রীতে পরিণত হননি, বরং তিনি হয়ে উঠেছিলেন শোষিত মানুষের একমাত্র ভরসা। কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে ধুঁকে ধুঁকে অসুস্থ হওয়া সত্ত্বেও তিনি আপস করেননি। আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি ছিলেন এক অকুতোভয় প্রাচীর। আজ যখন তিনি না ফেরার দেশে চলে গেলেন, তখন জাতি এক মমতাময়ী দেশপ্রেমিক অভিভাবক ও সাহসী নেতৃত্বকে হারালো। তার করা ভবিষ্যদ্বাণী আজ সত্য প্রমাণিত হয়েছে। স্বৈরাচারের পতন হয়েছে এবং ইতিহাসের আস্তাকুঁড়ে তাদের ঠাঁই হয়েছে। তিনি বলেন, তার নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপসহীনতার এক উজ্জ্বলতম উপমা এবং আধিপত্যবাদ বিরোধী লড়াকু নেত্রী হিসেবে। মহান রাব্বুল আল-আমি প্রিয়নেত্রীকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন। দোয়া পরিচালনা করেন শাহ মির (রহ.) মাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হান্নান।

6

বদরুজ্জামান সেলিমের পরিচালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউর রহমান ফাউন্ডেশন অল ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন, মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী, বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমসু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, অধ্যক্ষ জিল্লুর রহমান শুয়েব, এডিশনাল পিপি এডভোকেট আল আসলাম মুনিম, মহানগর বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফ গাজী প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

6 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

1 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

7 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

1 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

6 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

3 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

3 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

1 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

1
6