admin

প্রকাশিত: 8:28 PM, June 4, 2025

২০২৪’র ১২ আগস্ট বিয়ানীবাজারে আওয়ামী লীগের আলোচিত সেই মিছিলের ঘটনায় ১বছর পর থানায় মামলা ॥ হামলার অভিযোগ

২০২৪’র ১২ আগস্ট বিয়ানীবাজারে আওয়ামী লীগের আলোচিত সেই মিছিলের ঘটনায় ১বছর পর থানায় মামলা ॥ হামলার অভিযোগ

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
২০২৪’র ১২ আগষ্ট বিয়ানীবাজারে আওয়ামী লীগের আলোচিত মিছিলের ঘটনায় প্রায় একবছর পর থানায় মামলা দায়ের করা হয়েছে। ৩ জুন ২০২৫ বিয়ানীবাজার থানায় দায়েরকৃত মামলার বাদী ২০২৪’র আগস্টে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণকারী ছাত্রদল কর্মী কবির আহমদের পিতা আব্দুল রব। তিনি উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের বাসিন্দা। মামলায় তৎকালীণ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪০/৫০ জনকে আসামী করা হয়েছে। এই মামলার ঘটনায় স্থানীয় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জানা যায়, ৫ আগস্ট ২০২৪ আওয়ামী লীগ সরকার পত্তনের পর সারাদেশে যখন আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন, তখন স্রেতের বিপরীতে দাড়িয়ে ১২ আগস্ট ২০২৪, বিয়ানীবাজারে মিছিল করেছিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি গ্রুপ। শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জের পর গোটা দেশের মধ্যে একমাত্র বিয়ানীবাজারেই আওয়ামী লীগের পক্ষে মিছিল হয়েছিল। ফলে মিছিলটি তখন দেশজুড়ে তুমুল আলোচিত হয়। আলোচিত সেই মিছিলটির প্রায় ১বছর পর এই ঘটনা নিয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার লিখিত এজাহারে বাদীর অভিযোগ, ২০২৪ সালের ১২ আগস্ট বিকাল ৪টার দিকে বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লবের নেতৃত্বে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পক্ষে একটি বিক্ষোভ মিছিল হয়। উক্ত মিছিলে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী ও ক্যাডাররা অস্ত্রশস্ত্র নিয়ে অংশ নেয়। শহরের উত্তরবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের সম্মুখে আসার পর সেখানে উপস্থিত বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর উপর মিছিল থেকে অতির্কিত হামলা চালানো হয়। মিছিলকারীরা লাঠি ও লোহার রড দিয়ে বেদড়ক মারধর করে, ইট-পাটকেল নিক্ষেপ করে এবং আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়ে। তাদের গুলিতে বাদীর ছেলে ছাত্রদল কর্মী কবির আহমদের ডান চুক্ষু আঘাত প্রাপ্ত হয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুলি বিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। দীর্ঘ প্রায় একবছর চিকিৎসার পরও কবির আহমদের চোখ ভালো হয়নি। বর্তমানে তার ডান চুক্ষু অন্ধ হয়ে পড়েছে। সেই হামলার ঘটনায় অন্যান্য জখমীরা চিকিৎসা গ্রহণ করেছেন। এই ঘটনায় হত্যা চেষ্ঠার অভিযোগে বাদী আব্দুর রব বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ০২, তারিখ ০৩/০৬/২০২৫ইং। মামলার আসামীরা হলেন, আবুল কাসেম পল্লব (৪৬), পিতা- আব্দুল করিম, সাবেক চেয়ারম্যান, বিয়ানীবাজার উপজেলা পরিষদ ও যুগ্ম সাধারণ সম্পাদক বিয়ানীবাজার আওয়ামী লীগ, এবাদ আহমদ (৪৯), সাধারণ সম্পাদক, বিয়ানীবাজার পৌরসভা আওয়ামীলীগ, হারুনুর রশীদ দিপু (৫১), যুগ্ম সাধারণ সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, জামাল হোসেন (৫১), সাবেক ভাইস চেয়ারম্যান, বিয়ানীবাজার উপজেলা পরিষদ, সাংগঠনিক সম্পাদক, কামরান আহমদ (৪৪), সাংগঠনিক সম্পাদক, ৪নং ওয়ার্ড, তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, পিতা- মৃত সরাফত আলী, গ্রাম- বিবিরাই, ইকবাল হোসেন তারেক (৪০), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, মোঃ আলী রাজা (৩৯), পিতা মৃত- ইর্শ্বাদ আলী, গ্রাম- কেশবপুর, জগন্নাথপুর, পল্লবের ক্যাডার, রাহেল আহমদ (৪৩), সভাপতি, বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, রিপন পদকর (৩৯), সাধারণ সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, জুয়েল আহমদ শিপু (২৫), সাবেক সভাপতি, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ, পিতাঃ মোঃ আজমল হোসেন, সাং- নয়াগ্রাম, আশীষ চক্রবর্তী (৩৪), পিতা- নিমাই চক্রবর্তী, গ্রাম- দাসগ্রাম, সাহেদ আহমদ (২২), সাধারণ সম্পাদক, শেওলা ইউনিয়ন ছাত্রলীগ, পিতাঃ মোঃ ফয়জুল হক, সাং- দিগলবাক, আব্দুর রউফ সুমন (৪১), সভাপতি, বিয়ানীবাজার পৌর স্বেচ্ছাসেবকলীগ, তৌফিক আহমদ (২৩), সভাপতি, দুবাগ ইউনিয়ন ছাত্রলীগ, পিতাঃ নাজিম উদ্দিন, সাং- দুবাগ, কামরান আহমদ (২৭), সাবেক সহ-সভাপতি, পৌরসভা ছাত্রলীগ, পিতাঃ আব্দুল আজিজ, সাং- কসবা, সর্ব থানা- বিয়ানীবাজার, জেলাঃ সিলেটসহ অজ্ঞাতনামা আরো ৪০/৫০ জন।
এদিকে, এই মামলার ঘটনাটি নিয়ে স্থানীয় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কারণ আলোচিত যে মিছিল থেকে হামলার ঘটনার অভিযোগে মামলা করা হয়েছে, সেই হামলার ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। নিজেদের নিরাপত্তার ভয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় একাদিক ব্যক্তি জানান, ১২ আগস্ট ২০২৪’র সেই মিছিল থেকে কোন হামলার ঘটনা ঘটেনি। ছাত্রদল কর্মী কবির আহমদ ৫ আগস্ট ২০২৪ বিকালে বিয়ানীবাজার থানায় হামলা চালানোর সময় থানা থেকে ছোড়া গুলিতে আহত হন। দীর্ঘ প্রায় একবছর চিকৎসার পরও তার চোখ ভালো না হয়ে অন্ধ হয়ে গেছে। অপর দিকে, মামলার বাদী ও বিএনপির লোকজনের দাবী, হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালিয়েছিল নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের ক্যাডাররা। তাদের আগ্নেয়াস্ত্রের গুলিতেই নিরোপরাধ কবির আহমদ আজ চোখ হারিয়ে অন্ধ হয়ে পড়েছে। তাই আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন পুলিশ প্রশাসনের প্রতি।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আশরাফ উজ্জামান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভিকটিমের পিতা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ মামলা রের্কড করে আসামীদের গ্রেফতারে তৎপর রয়েছে। আইনের হাত থেকে কোর অপরাধী রেহাই পাবে না।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর