editor
প্রকাশিত: 11:11 AM, February 11, 2023
ডিএসএস ডেস্ক :: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ১৯৭১ সালে আমরা রক্তের বন্যা দেখেছি। তাই আজ কোনো কিছুকে ভয় পাই না। হৃদয়ে যতক্ষণ প্রাণ আছে, আমরা মুক্তিযুদ্ধের কথা বলে যাব, দেশকে রক্ষা করে যাব। যা হবার হবে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নেত্রকোণার মোহনগঞ্জ পৌর মিলনায়তনে ডাক্তার আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ‘মোহনগঞ্জ, মহেশখলা ইয়ুথ ক্যাম্প ও ডাক্তার আখলাকুল হোসাইন আহমেদ’ গ্রন্থের বর্ধিত সংস্করণের মোড়ক উন্মোচন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা যা বলেন, তাই করেন। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমকে হৃদয়ে লালন করে। আর এ জন্যই শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নে অসম্ভবকেও সম্ভব করে যাচ্ছে।
বর্তমান সরকারের উন্নয়ন বিষয়ে আইনমন্ত্রী বলেন, পদ্মা সেতু করা নিয়ে দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু সব ষড়যন্ত্র উপেক্ষা করে আজ শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের টাকায় আমরা পদ্মা সেতু করে দেখিয়ে দিয়েছি। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। এরই লক্ষ্যে আমাদের সরকার দেশের প্রত্যেক ভূমিহীন পরিবারকেই জায়গাসহ একটি করে গৃহ নির্মাণ করে দিচ্ছে।
প্রয়াত ডাক্তার আখলাকুল হোসাইন আহমেদের সন্তান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন উৎসবে আরও বক্তব্য দেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম কিবরিয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, ডাক্তার আখলাকুল হোসাইন মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক সাইফুল হাসান, নেত্রকোণার জেলা প্রশাসক অঞ্জুমান খান মজলিশ, জেলা দায়রা জজ মো. শাহজাহান কবির, নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার, নেত্রকোণার পৌর মেয়র নজরুল ইসলাম খান, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপকা অপু উকিল, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লতিফুর রহমান প্রমুখ।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১