editor
প্রকাশিত: 12:56 PM, June 28, 2021
নিজস্ব প্রতিবেদক
করোনা মহামারির প্রকোপ মোকাবেলায় সোমবার সকাল থেকে শুরু হয়েছে সীমিত পরিসরে লকডাউন। সরকারের জারি করা প্রজ্ঞাপনে সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব গণপরিবহন বন্ধ থাকবে এই শর্ত থাকলেও সিলেট নগরীতে দেখা গেছে উল্টো চিত্র।
গণপরিবহন বন্ধ থাকায় সিলেট নগরীর সড়কগুলোতে রাজত্ব করছে সিএনজি অটোরিকশা। নগরীর বেশ কয়েকটি সড়ক ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। পুরো সিলেটের রাস্তাজুড়েই যেনো অটোরিকশার রাজত্ব।
সিলেট নগরীতে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থেকে বাঁচতে অনেকে অটোরিকশা বেছে নিচ্ছেন। তবে অনেকের অভিযোগ, অটোরিকশা চালকরা সুযোগ বুঝে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।
সিলেট নগরীতে রিকশা চললেও সেগুলোতেও চাওয়া হচ্ছে নির্ধারিত ভাড়ার চেয়ে দুই থেকে তিন গুণ বেশি টাকা। একইসাথে মোটরসাইকেল রাইডারদের যাত্রী পরিবহন করতে দেখা যাচ্ছে।
সিলেট নগরীর আম্বরখানা থেকে দক্ষিণ সুরমাগামী এক যাত্রী বলেন, গণপরিবহন বন্ধ থাকায় অটোরিকশাওয়ালাদের রাজত্ব চলছে। বড় কোনো গাড়ি না থাকায় তারা বেশি ভাড়া নিচ্ছে। দুই থেকে তিনগুণের বেশি ভাড়া আদায় করছে তারা। আমরা এখন অসহায়। বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় আজ সোমবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে তিনদিনের সীমিত বিধিনিষেধ (লকডাউন)। আগামী বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সীমিত পরিসরের এই বিধিনিষেধ থাকবে। বিধিনিষেধ চলাকালে পণ্যবাহী যান ও রিকশা ছাড়া গণপরিবহন বন্ধ থাকবে। সীমিত পরিসরে খোলা থাকবে সরকারি-বেসরকারি অফিস। বন্ধ থাকবে শপিংমল, মার্কেট, বিনোদন কেন্দ্র। খোলা থাকলেও হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না।
লকডাউন ঘোষণা করে রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী আগামী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে হবে কঠোর লকডাউন।
ডিএসএস/২৮/জুন/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ