editor
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারস্থ চেঙ্গেরখাল নদীতে চেঙ্গেরখাল সেতু সংলগ্ন এলাকায় ভলগেটের ধাক্কায় মাঝিসহ একটি নৌকা ডুবে গেছে। বুধবার (৭ জুলাই) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, নন্দীরগাঁও ইউনিয়নের মিত্রিমহল গ্রামের মন্তাজ আলীর ছেলে রুমেল আহমদ (২৮) একটি যাত্রীবাহী নৌকা নিয়ে (ছালিয়া পাগলামোড়া) হইতে সালুটিকর বাজারের দিকে আসছিলেন। তবে নৌকাতে এসময় কোনো যাত্রী ছিলেন না। দুপুর ১২টার দিকে গোয়াইনঘাটগামী একটি ভলগেট রুমেলের নৌকাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাঝিসহ নৌকাটি ডুবে যায়। পরে আর নৌকা ও রুমেলের হদিস পাওয়া যায়নি।
খবর পেয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের টু-আইসি এসআই জহিরুল ইসলাম একদল পুলিশ নিয়ে পালিয়ে যাওয়া পথে চলিতাবাড়ী এলাকা থেকে ভলগেটটি আটক করেন।
অপরদিকে, বিকাল ৪ টার থেকে সিলেট থেকে যাওয়া ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওই এলাকায় মাঝির খোঁজ করছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, সালুটিকর বাজারস্থ চেঙ্গেরখাল নদীতে বিপরীত দিক থেকে আসা একটি ভলগেটের সাথে ধাক্কা লেগে একটি নৌকা মাঝিসহ ডুবে যায়। এখনো পর্যন্ত নদীতে ডুবে যাওয়া রুমেল নামের ওই যুবকের সন্ধান মেলেনি। উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।
3 সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইসলামপুর এলাকায় উৎসবমুখর পরিবেশে নিঝুম সমাজকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ‘ইসলামপুর
4 সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ
1 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
3 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
1 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
8 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
8 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
1 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।